Lifestyle

প্রাক্তনের ওপর ক্ষোভ উগরে দিতে ভ্যালেন্টাইনস ডে-তে অফার আনল চিড়িয়াখানা

ভ্যালেন্টাইনস ডে মানেই তো বিশ্বজুড়ে প্রেমের জোয়ার। কিন্তু অনেকে আবার প্রাক্তনের ওপর খুব চটে থাকেন। তাঁদের জন্য দারুণ অফার আনল এক চিড়িয়াখানা।

ভ্যালেন্টাইনস ডে, প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা, তাঁর ওপর খুব রাগ, এগুলোকে একসঙ্গে একটা সরলরেখায় আনা যেতে পারে, কিন্তু তার সঙ্গে চিড়িয়াখানার সম্পর্ক কি, মনে হতেই পারে। তবে একটি চিড়িয়াখানা যা অফার ভেবে বার করেছে তাতে চিড়িয়াখানাও ওগুলোর সঙ্গে একই সরলরেখায় জুড়ে গিয়েছে।

অনেকের জীবনেই প্রেমে ব্যর্থতার নজির রয়েছে। কাউকে খুব ভালবেসেও সে চিরদিনের হয়নি। ছেড়ে চলে গেছে। যাকে চলতি ভাষায় ব্রেক আপ বলে।

ব্রেক আপের আগে যে মাখো মাখো প্রেম থাকে, ব্রেক আপ হলে ২ জনের মধ্যে ততটাই দূরত্ব ও ক্ষোভ তৈরি হয়। আর এই ক্ষোভকেই অন্যভাবে কাজে লাগাল নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানা।

আরশোলাদের জগতে সবচেয়ে বড় চেহারার আরশোলা পাওয়া যায় মাদাগাস্কারে। এদের চেহারা সাধারণ আরশোলার চেয়ে অনেকটা বড় হয়। এদের বলা হয় হিসিং রোচ।

কেউ চাইলে এই ভ্যালেন্টাইনস ডে-তে তাঁর প্রাক্তনের নামে ওই আরশোলাদের একটির নামকরণ করতে পারেন। এজন্য খরচ মাত্র ১৫ ডলার। ভারতীয় মুদ্রায় ১ হাজার ২৫০ টাকার মত।

এই নামমাত্র খরচে প্রাক্তনের ওপর যাবতীয় ক্ষোভ উগরে দিতে আরশোলার নাম তাঁর নামে রেখে দিতে পারেন ব্যথিত প্রেমিক বা প্রেমিকা। এই নামকরণের পর একটি রঙিন সার্টিফিকেট ইমেল করা হবে। তাতে লেখা থাকবে সেই প্রাক্তনের নামে ওই আরশোলার নামকরণ করা হয়েছে। সেই ইমেল ওই প্রাক্তনের কাছে পৌঁছে গেলেই প্রাণ জুড়োবে ব্যথিত প্রেমিক বা প্রেমিকার।

নিউ ইয়র্কের ওই চিড়িয়াখানা তাদের এই অফারের কথা তাদের এক্স হ্যান্ডলেও প্রকাশ করেছে। ৬ পেয়ে অত্যন্ত বিসদৃশ এই প্রাণির নামে প্রাক্তনের নামকরণ করতে পারার এই সুযোগ কিন্তু রীতিমত সাড়া ফেলে দিয়েছে বিশ্বজুড়ে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026