SciTech

বিশ্বের সবচেয়ে পুরনো জঙ্গলের দেখা পেলেন বিজ্ঞানীরা

বিশ্বে তো অনেক জঙ্গল ছড়িয়ে আছে। কিন্তু কোন জঙ্গল সবচেয়ে পুরনো তার উত্তর এতদিন না থাকলেও এবার তা জানতে পারলেন বিজ্ঞানীরা।

বিশ্বের সবচেয়ে পুরনো জঙ্গলের দেখা পেলেন বিজ্ঞানীরা। যে জঙ্গলের বয়স ৩৮৫ মিলিয়ন বছর বা সাড়ে ৩৮ কোটি বছর। নিউ ইয়র্কের কাছে এই জঙ্গলের দেখা মিলেছে। অবশ্যই তা সবুজ অরণ্য হয়ে দেখা দেয়নি। জীবাশ্ম হিসাবেই তার দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। তবে সে জঙ্গলে থাকা গাছের যে জীবাশ্মগুলি পাওয়া গিয়েছে তার শিকড় বেশ অবাক করেছে বিজ্ঞানীদের।

প্রসঙ্গত বিজ্ঞানীরা জানতেন বিশ্বের সবচেয়ে পুরনো জঙ্গল সম্বন্ধে। কিন্তু তার গাছগুলির কত বয়স বা তাদের সম্বন্ধে বিস্তারিত তথ্য তাঁদের জানা ছিলনা। এবার পরিস্কার হল তাদের বয়স।

বিবিসি-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নিউ ইয়র্কের কায়রো নামে জায়গায় অভিযান চালিয়ে বিজ্ঞানীরা এই গাছের জীবাশ্মের দেখা পান। তাদের বয়স নির্ধারণ করেন। আর জানতে পারেন সেগুলি অ্যামাজন রেন ফরেস্টের থেকেও এ পৃথিবীর পুরনো জঙ্গল। যা ৪০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল।

এখন জঙ্গল থেকে শুরু করে আশপাশে যে ধরনের গাছ দেখতে পাওয়া যায় এ জঙ্গলে তেমন গাছ ছিলনা। গাছগুলির সঙ্গে এখনকার চেনা গাছের মিল নেই।

এখনকার কোনও গাছ সে সময় হতও না। তবে বিশ্বের সবচেয়ে পুরনো জঙ্গলের খোঁজ মেলা কিন্তু অবশ্যই এক নতুন ইতিহাস রচনা করল।

এই জঙ্গল নিয়ে অবশ্যই আগামী দিনে আরও গবেষণা হবে। জীবাশ্ম সহ এলাকা ভাল করে খতিয়ে দেখে বিজ্ঞানীরা আরও তথ্য পাবেন। যা সেই সময় সম্বন্ধে জানতে প্রভূত সাহায্য করবে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026