World

দাউদাউ করে জ্বলছে বাড়ি, বোকা বনে গেল ছুটে আসা দমকলবাহিনী

একটা বাড়ি আগুনে দাউদাউ করে জ্বলছে। দেখতে পেয়েই স্থানীয়রা খবর দেন দমকলে। দমকলও ছুটে আসে তৎক্ষণাৎ। কিন্তু তারপর যা হল তা বেশ মজাদার।

তখন সন্ধে নেমেছে। একটা ছিমছাম সুন্দর বাড়ির আশপাশে সবুজ সাজানো বাগান। আচমকাই স্থানীয়রা দেখেন বাড়িটি জ্বলছে। আগুন লেগে গেছে একতলা এবং দোতলায়। আগুনের লেলিহান শিখা যে কতটা ভয়ংকর হয়ে উঠেছে তা দেখলেই টের পাওয়া যায়। আর দেরি করেননি তাঁরা। দ্রুত ফোন করেন দমকলে।

দমকলকর্মীরা খবর পেয়ে দ্রুত ছুটে আসেন সেখানে। আগুন দেখে তা নেভাতেও যান। কিন্তু তারপরই তাঁদের সব ভুল ভেঙে যায়। বুঝতে পারেন তাঁরা বোকা বনে গেছেন।

বোকা বনে গেছেন স্থানীয়রাও। যাঁরা ফোন করেছিলেন দমকলে। কারণ ওই দাউদাউ করে জ্বলতে থাকা আগুন আদপে একটি সাজানো ব্যাপার। কিন্তু নিখুঁত। এতটাই নিখুঁত যে কারও চোখে ধরা পড়বে না।

ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের গ্লেনস ফলস্-এ। ৩১ অক্টোবর ছিল ভৌতিক দিন হ্যালোউইন। ওইদিন পাশ্চাত্য দেশগুলি মেতে ওঠে ভৌতিক সাজে। অনেকেই ভূতের সাজ সেজে রাস্তায় বেরিয়ে পড়েন।

অনেকের বাড়ির সামনে কুমড়োর মধ্যে আলো জ্বেলে অন্যরকম সাজসজ্জা করা হয়। কেউ বাড়িটাই ভৌতিক এক আবহে সাজিয়ে তোলেন।

এই বাড়িটির মালিক বাড়ির মধ্যে আগুন লাগার মত করে সাজিয়ে ফেলেছিলেন। যা দেখে সকলের মনে হয় আগুন লেগেছে। তাঁর এই অভিনব ভাবনা এতটাই মৌলিক ছিল যে তাবড় সংবাদমাধ্যমে তা প্রকাশিত হয়। তবে দমকল থেকে স্থানীয়রা সকলেই বোকা বনলেও সকলেই খুশি যে ওটা হ্যালোউইন সাজ ছিল, আসল আগুন নয়।

News Desk

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026