World

ডাক্তার দেখাতে এসে কেঁদে ফেলেছিলেন তরুণী, সেজন্য গুনতে হল মোটা টাকা

ডাক্তার দেখাতে এসে কেঁদে ফেললেও যে টাকা গুনতে হবে তা বোধহয় ভাবতেও পারেননি এক তরুণী। কিন্তু সেটাই হয়েছে। সেই মেডিক্যাল বিলের ছবি দেখে হতবাক বিশ্ব।

২৫ বছরের এক তরুণী শারীরিক সমস্যা নিয়ে গিয়েছিলেন চিকিৎসকের কাছে। সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাঁকে। সে সময় ভয় পেয়ে হোক বা যন্ত্রণায় তিনি কেঁদে ফেলেন।

এক তরুণী চিকিৎসককে দেখানোর আগে অপেক্ষারত অবস্থায় বসে কাঁদছেন, এটা নজর কাড়ে অন্য এক চিকিৎসকের। এরপর ওই তরুণীর ডাক পড়ে।

তিনি যে চিকিৎসককে দেখাতে গিয়েছিলেন তাঁকে দেখান। বেশ কিছু পরীক্ষাও হয় তাঁর। তারপর সব হয়ে গেলে একটি মেডিক্যাল বিল তাঁর হাতে ধরানো হয়। যাতে একটি অঙ্ক দেখে চমকে যান তিনি এবং তাঁর পরিবারের লোকজন।

ডাক্তার দেখানোর খরচ, রক্ত পরীক্ষার খরচ সহ অন্যান্য খরচের সঙ্গে যুক্ত রয়েছে কেঁদে ফেলার জন্য একটি ফি। ৪০ ডলার ফি নেওয়া হয় তাঁর কাছ থেকে।

নিউ ইয়র্কে ঘটা এই ঘটনার পর সেই বিলের ছবি ট্যুইটারে প্রকাশ করে ওই তরুণীর দিদি জানান কাঁদার জন্য ৪০ ডলার চাওয়া হয়েছে তাঁর বোনের কাছ থেকে। অথচ ২৫ বছরের এক তরুণীকে একা বসে কাঁদতে দেখে তাঁকে সাহস দিতে একজন চিকিৎসকও এগিয়ে আসেননি।

একজনও তাঁর বোনকে সাহায্যের জন্য এগিয়ে আসেননি। অথচ বিলে ৪০ ডলার চার্জ করা হল তিনি কেঁদেছেন বলে। এমন এক বিল দেখে অনেকেই হতবাক। এমনও হতে পারে তা বিশ্বাস করতে পারছেন না অনেকেই।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026