World

ঠাকুমার জন্য ২ দেশের সীমানায় দাঁড়িয়ে বিয়ে করলেন বরকনে

২টি দেশে দাঁড়িয়ে আছে ২ পরিবার। দূরত্ব খুব বেশি হলে ১০ ফুটের। মাঝে সীমান্ত। সেখানেই কেবল ঠাকুমার জন্য চার হাত এক হল পাত্র পাত্রীর।

পরিবারের প্রতি ভালবাসার মাঝে সীমানা বাধা হয়ে দাঁড়াতে পারল না। একে অপরকে ছুঁয়ে দেখা হল না। তবে চোখের দেখা তো হল। তাও আবার মাত্র ১০ ফুটের মত দূরত্বে। এটাই বা কম কি!

পাত্রী তো বেজায় খুশি। তাঁরই জন্য এই বিশেষ বিয়ের আয়োজন। যা হল একদম ২ দেশের সীমানায় দাঁড়িয়ে। এক দেশে হল বিয়ে। অন্য দেশের মাটিতে দাঁড়িয়ে সেই বিয়ে সামনে থেকে দেখলেন কনের বাবা-মা ও ৯৬ বছরের ঠাকুমা।

কনে চেয়েছিলেন তাঁর জীবনের সবচেয়ে খুশির দিনটা যেন প্রত্যক্ষ করতে পারেন তাঁর ঠাকুমা। কোনও ভার্চুয়াল দেখা নয়। কাছে দাঁড়িয়ে দেখা। সেটা হলও।

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে এখন করোনার কারণে যাতায়াতে মানা রয়েছে। এদিকে আমেরিকাবাসী পাত্রীর খুব ইচ্ছা ছিল যে তাঁর বিয়ের মুহুর্ত যেন তাঁর ঠাকুমা দেখতে পান। সাপও মরবে আর লাঠিও ভাঙবে না এমন একটি উপায় বার হল।

পাত্রপাত্রী বিয়ের সাজে হাজির হলেন ২ দেশের সীমান্তে। যেখানে সীমান্ত ২ দেশকে আলাদা করেছে। ২ দেশের সীমান্ত বোঝাতে সেখানে বসানো আছে সারি দিয়ে ট্রাফিক কোন। তারই এপাশে হল বিয়ে। একেবারে নিয়ম মেনে।

অন্য পারে দাঁড়িয়ে তা প্রত্যক্ষ করলেন পাত্রীর বাবা-মা ও ঠাকুমা। এই মুহুর্তটা চিরদিনের হয়ে থেকে যাবে বলে মানছেন পাত্রী। এভাবে সীমান্তে দাঁড়িয়ে বিয়ে রীতিমত হৈচৈ ফেলেছে ২ দেশে।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026