বেড়াল, প্রতীকী ছবি
নিউ ইয়র্কের ব্রংস চিড়িয়াখানায় প্রথমে এক মালায়ান বাঘের দেহে করোনা মেলে। তখনই আরও ৩টি বাঘ ও ৩টি সিংহের মধ্যে উপসর্গ দেখা দিতে শুরু করেছিল। পরে তাদের পরীক্ষার পর দেখা যায় তারাও কোভিড-১৯ পজিটিভ। ফলে এখন তাদের আলাদা করে রাখা হয়েছে। নজরে রাখা হয়েছে। চিড়িয়াখানাও বন্ধ। কিন্তু চিড়িয়াখানার পাশাপাশি অনেকে তো বাড়িতেও কুকুর, বেড়াল, পাখি বা অন্য জন্তু পুষে থাকেন। তাদের মধ্যে কিন্তু করোনা প্রবণতা পাওয়া যায়নি। এবার পাওয়া গেল। এবার বাড়ির পোষা বেড়ালের দেহে মিলল করোনা।
নিউ ইয়র্ক মার্কিন মুলুকে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে। সেখানেই একটি পরিবারের একটি পোষা বেড়ালের দেহে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। কিন্তু ওই পরিবারের অন্য কেউ করোনা সংক্রমণের শিকার নন। তাহলে এল কোথা থেকে বেড়ালটির দেহে করোনা? বিশেষজ্ঞেরা মনে করছেন ওই বেড়ালটি হয়তো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কোনও সময়। সে সময় সে কোনও করোনা সংক্রমিতের সংস্পর্শে আসে। তারপরই সে করোনার শিকার হয়। কিন্তু একটা নয়, অন্য একটি পরিবারেও বেড়ালের দেহে করোনা মিলেছে।
দ্বিতীয় যে পরিবারে বেড়ালের দেহে করোনা মিলেছে সেখানে অবশ্য সম্ভাবনা ছিল। কারণ বাড়িতে একজন করোনায় কাবু। মনে করা হচ্ছে তাঁর থেকেই করোনা বেড়ালের দেহে প্রবেশ করেছে। ২টি বেড়ালই ক্রমে সুস্থ হয়ে উঠছে। তবে প্রথম বেড়ালটির তুলনায় দ্বিতীয় বেড়ালটির অবস্থা বেশি খারাপ। তার শ্বাসকষ্ট রয়েছে। অনেক পরিবারেই করোনা হয়েছে নিউ ইয়র্কে। কিন্তু তাতে তাদের পোষ্যরা সংক্রমিত হয়নি। এবার সেটা হওয়াও শুরু হয়ে গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…