স্মার্টফোন, প্রতীকী ছবি
সম্প্রতি লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি নোট ৯। ফোনটি বাজারে আনার সময় কোম্পানির তরফে নিশ্চিন্ত করা হয়েছিল ফোনের ব্যাটারি সম্পূর্ণ সুরক্ষিত। কিন্তু সেই ফোনের ব্যাটারিতেই আগুন ধরার ঘটনা সামনে এল। নিউ ইয়র্কের বাসিন্দা এক মহিলার গ্যালাক্সি নোট ৯ ফোনে আগুন লেগেছে বলে খবর। ঘটনার জেরে সংস্থার কাছে ক্ষতিপূরণ চেয়েছেন ওই মহিলা। মার্কিন সংবাদপত্রগুলিতে এই খবর প্রকাশিত হয়েছে।
তখন লিফটে ছিলেন ওই মহিলা। তিনি লক্ষ্য করেন তাঁর ব্যাগে থাকা ফোনটি অতিরিক্ত গরম হয়ে গিয়েছে। তারপরই ব্যাগ থেকে অদ্ভুত শব্দ হতে থাকে। বার হতে শুরু করে ধোঁয়া। দ্রুত লিফটের মেঝেতে ব্যাগ রেখে সেটি খালি করতে শুরু করেন ওই মহিলা। মোবাইল থেকে বার হওয়া ধোঁয়ায় লিফট ভরে যায়। যদিও সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…