Kolkata

নতুন বছরের শুরুতে শহরের পর্যটনক্ষেত্রগুলিতে মানুষের ঢল

হতে পারে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস। হতে পারে অধিকাংশ জায়গায় অফিস খোলা। হতে পারে দোকানপাট স্বাভাবিক নিয়মেই খোলা। তবু তার মধ্যেই সময় বার করে বছরের প্রথম দিনটা আনন্দে ভরিয়ে তুলতে শীতের সকালেই গায়ে গরমজামা মুড়ে বেরিয়ে পড়েছেন অনেকে। কেউ পৌঁছেছেন চিরাচরিত চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিক্কো পার্ক, ময়দানে। কেউ আবার হালফিল পর্যটনক্ষেত্র হয়ে ওঠা ইকো পার্ক, মিলেনিয়াম পার্কে। কেউ আবার বিভিন্ন মাল্টিপ্লেক্সে তৈরি করে নিয়েছেন সারা দিনের প্রোগ্রাম। কেউ পরিবার নিয়ে বার হয়েছেন। তো কেউ বন্ধুদের সঙ্গে। কেউ আবার বেরিয়ে পড়েছেন শীতের রোদ গায়ে মেখে বছরের প্রথম দিনটা মনের মানুষের সঙ্গে একান্তে কাটাতে।

এদিন চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ইকো পার্ক, নিক্কো পার্ক, মিলেনিয়াম পার্ক, যাদুঘর সর্বত্রই ভিড়ে ভিড়। থিকথিক করছে মানুষ। প্রবল ভিড়েও কারও মুখ থেকে আনন্দ, হাসি উধাও হতে দেখা যায়নি। সবচেয়ে বেশি খুশি কচিকাঁচারা। শীতের দিনে দিনভর এদিন শুধুই মজা। নো পড়া। নো লেখা। নো বকাঝকা। এটা ভেবেই যেন আনন্দ তাদের আর ধরছে না।

এদিন অনেকে আবার বেরিয়ে পড়েছেন দল বেঁধে শহর ছেড়ে একটু দূরে। বনভোজনে। কেউ বেছে নিয়েছেন কোনও পিকনিক স্পট। কেউ আবার একটু নিরিবিলি চেয়ে পৌঁছে গেছেন গাছের ছায়া ঘেরা কোনও অচেনা নদীর পাড়ে। ইট সাজিয়ে তৈরি হয়েছে উনুন। বসেছে রান্নার হাঁড়ি। কেউ খেলেছেন ব্যাডমিন্টন, কেউ ক্রিকেট, কেউ অন্তক্ষরী, কেউ তাস, কেউ ঘুরেছেন আশপাশ। প্রাণভরে উপভোগ করেছেন অফিস আর বাড়ির বাইরে প্রকৃতির সৌন্দর্য আর বুকভরা অক্সিজেন। মহিলারা মেতেছেন নিজেদের মধ্যে আনন্দে। যিনি বছরের অন্য কোনও দিন রোদ চশমা পরেননা, তিনিও এদিন নাকে চড়িয়েছেন সুদৃশ্য রোদ‌ চশমা। এদিন আর হেঁশেল, ছেলেমেয়ের পড়া বা সংসার নয়। একটু বাইরে। খোলা আকাশের নিচে। একটু অন্য কোথাও। উপলক্ষ তো একটা আছেই। হ্যাপি নিউ ইয়ার!

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026