Kolkata

মন্দিরে মন্দিরে ভক্তের ঢল, বর্ষবরণে মাতোয়ারা বাংলা!

আমাদের সকল পাঠক-পাঠিকার জন্য প্রথমেই রইল নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন সাল ভাল কাটুক। আনন্দে কাটুক। নতুন বছরে আরও বেশি করে নীলকণ্ঠ পড়ুন। আপনাদের উৎসাহ আমাদের আরও ভাল কাজ করার প্রেরণা জোগাবে।

নতুন বছরে আজ সকাল থেকেই মানুষের ঢল নেমেছে মহানগরীর বুকে। গতকাল রাতে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের পর অনেকেই রাত করে বাড়ি ফিরেছেন বা বাড়িতেই অনেক রাত পর্যন্ত পরিবার নিয়ে খুশিতে মেতেছেন। তাই পয়লার সকালের প্রথম সূর্যকিরণ দেখার সুযোগ অনেকেরই হয়নি। কিন্তু বেলা বাড়লে অনেকেই পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন বছরের প্রথম দিনটা আনন্দে খুশিতে ভরিয়ে তুলতে। আর পয়লা জানুয়ারি মানেই কল্পতরু উৎসব। সেই উপলক্ষে এদিন সকাল থেকেই দক্ষিণেশ্বরে হাজার হাজার মানুষ ভিড় জমান। এত মানুষের সমাগমকে মাথায় রেখে সুরক্ষা বন্দোবস্তও জোরদার। ঠান্ডা কম থাকায় শীতের আমেজটা গুছিয়ে উপভোগ না করতে পারলেও গঙ্গার ধার ধরে দক্ষিণেশ্বর মন্দিরে বছরের প্রথম দিনে একটা অন্যই পরিবেশ। মা ভবতারিণীকে দর্শন করে অনেকেই তাই ভিড় জমিয়েছিলেন গঙ্গার ধারে।

কাশীপুর উদ্যানবাটীতেও এদিন অন্যান্য বছরের মতই মানুষের ঢল নামে। লাইন সাপের মত বেঁকে পৌঁছে যায় একেবারে বিটি রোডে। এর বাইরে শহরের বিনোদন কেন্দ্রগুলোতেও মানুষের উপচে পড়া ভিড়। তিল ধারণের জায়গা নেই পিকনিক স্পটগুলোতেও। ঘোরার উৎসাহে কোনও খামতি ছিলনা। বছরের প্রথম দিনটা তারিয়ে উপভোগে কোনও খামতি রাখেননি বঙ্গবাসী।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026