World

ইংরাজি নববর্ষ কোথায় প্রথম পালিত হয়, কোথায়ই বা শেষ পালন করা হয়

ক্যালেন্ডারের ইংরাজি নতুন বছরে পা রাখা এখন সময়ের অপেক্ষা। ইংরাজি নববর্ষ কোথায় প্রথম পালিত হয়। কোথায় গিয়ে শেষ হয় নববর্ষ পালন।

ইংরাজি নববর্ষ দরজায় কড়া নাড়ছে। গোটা বিশ্ব প্রস্তুত নতুন বছর ২০২৫-কে স্বাগত জানানোর জন্য। নতুন বছরকে স্বাগত জানাতে কোথাও আতসবাজির রোশনাই, তো কোথাও উল্লাসে ফেটে পড়া।

বিশ্বের নানা প্রান্ত তাদের মত করে আনন্দ উৎসাহে বরণ করে নেয় নতুন বছরকে। ঠিক রাত ১২টা বাজলেই একে অপরকে আলিঙ্গন করে, করতালি দিয়ে নতুন বছরকে আহ্বান জানান বিশ্ববাসী।

এই নতুন বছরে পা রাখা গোটা বিশ্বে তো এক সময় হয়না। কোথায় প্রথম নতুন বছর পা রাখে তা বেশ চমকপ্রদ। কোনও বিখ্যাত দেশ নয়, প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থিত কিরিবাতি দ্বীপে প্রতিবছর ইংরাজি নববর্ষ প্রথম পা রাখে। যাকে ক্রিসমাস আইল্যান্ডও বলা হয়।

কিরিবাতি প্রজাতন্ত্রের অংশ এটি। এরপর নিউজিল্যান্ড হয়ে অস্ট্রেলিয়া হয়ে জাপান, চিন, ভারত, সৌদি আরব হয়ে এক এক করে বিভিন্ন দেশে রাত ১২টা বাজতে থাকে। মানুষ আনন্দে আত্মহারা হয়ে নতুন বছরকে সাদরে আহ্বান জানান।

এভাবে এগোতে এগোতে আমেরিকায় নতুন বছর পালন শেষ হওয়া মানে প্রায় পুরো পৃথিবীই নতুন বছরে পা রাখা। তবে নতুন বছরে পা রাখা শেষ হয় হাওল্যান্ড ও বেকার দ্বীপে এসে।

এ ২টি দ্বীপই প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থিত। তবে এখানেই শেষ হয় নতুন বছরে পা রাখা। শেষ রাত ১২টা বাজা। এটা পুরোটাই নির্ভর করে আন্তর্জাতিক তারিখ রেখার ওপর। কারণ যে কিরিবাতিতে নতুন বছর প্রথম পা রাখে তার থেকে যে দ্বীপে নতুন বছর শেষ পা রাখে তার দূরত্ব খুব বেশি নয়।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026