Kolkata

কল্পতরু উৎসবে ভক্তের ঢল কাশীপুর উদ্যানবাটী, দক্ষিণেশ্বর, কামারপুকুরে

আজ পয়লা জানুয়ারি। ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুর উদ্যানবাটীতে তাঁর ভক্তদের কল্পতরু রূপে আশীর্বাদ করেন। কল্পতরু মানে যিনি সকলের সব রকম ইচ্ছাপূরণ করেন। ঠাকুরের সেই আশীর্বাদ ধন্য হন তাঁর ভক্তকুল। সেই দিন থেকেই পয়লা জানুয়ারি বাঙালির কাছে যেমন বছরের প্রথম দিন। তেমনই দিনটা কল্পতরু উৎসব।

এদিন সকাল হতেই তাই ভিড় জমতে শুরু করে কাশীপুর উদ্যানবাটীতে। লাইন ক্রমশ লম্বা হতে থাকে। ভক্তেরা দূরদূরান্ত থেকে হাজির হন বছরের প্রথম দিনটায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের শেষ জীবনের বসতবাড়িতে প্রণাম করতে। ঠাকুরের কাছে বছর ভাল যাওয়ার প্রার্থনা করতে। কাশীপুরে এদিন যাঁরাই যান তাঁরাই ভোগ হিসাবে হাতে পান খিচুড়ি প্রসাদ।

কাশীপুর উদ্যানবাটী তো বটেই। এদিন কল্পতরু উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দিরেও ভক্তের ঢল নামে। বহু মানুষ হাজির হন কল্পতরু উৎসব উপলক্ষে। শ্রীরামকৃষ্ণের জীবনের বড় অংশটাই কেটেছে দক্ষিণেশ্বর মন্দিরে। তাই এদিন মা ভবতারিণীর মন্দিরে পুজো দিয়ে বছর শুরু করার বাসনা অনেকের মধ্যেই থাকে। ফলে সকাল থেকেই এখানে উপচে পড়া ভিড়। মানুষ দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেছেন। বহুক্ষণ অপেক্ষার পর মায়ের সামনে হাজির হয়েছেন। ভক্ত সমাগমের জন্য কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর মন্দিরে ছিল কড়া নিরাপত্তা বলয়।

কল্পতরু উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ভিড়, ছবি – আইএএনএস

হুগলির কামারপুকুরে জন্মগ্রহণ করেন শ্রীরামকৃষ্ণ। তাঁর সেই জন্মস্থানে এদিন ছিল বিশেষ পুজোর বন্দোবস্ত। কল্পতরু উৎসব উপলক্ষে এখানেও মানুষের ঢল নামে। সকাল থেকেই ভক্তেরা কামারপুকুরে হাজির হন। শ্রীরামকৃষ্ণের জন্ম ভিটেতে মাথা ঠেকিয়ে বছর শুরু করেন। এখানে ছিল ভোগ খাওয়ানোর বন্দোবস্ত। ফলে ভক্তেরা এখানে ভোগ গ্রহণ করে দিনটা কাটান। প্রতি বছর এই ছবি ধরা পড়ে। এবারও সেই একই ছবি ধরা পড়ল কামারপুকুরে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026