World

নদীর ধারে মিলল ২২৬ কেজি রান্না করা পাস্তা, কীভাবে এল এত পাস্তা

পাস্তা এখন আর শুধুই ইতালির খাবার নয়, এখন তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। তেমনই রান্না করা ২২৬ কেজি পাস্তা মিলল নদীর ধারে।

নদীর ধারে গাছপালা পাওয়া যায়। বাড়ি থাকে। অপরূপ প্রকৃতি পাওয়া যায়। কিন্তু নদীর ধারে রান্না করা পাস্তা পাওয়া যায় কি? উত্তরটা না। কিন্তু সেটাই তো পাওয়া গেল।

সামান্য পরিমাণ পড়ে থাকলে ধরে নেওয়া যেত কেউ নদীর ধারে বসে পাস্তা খাচ্ছিলেন এবং পুরোটা না খেতে পেরে ফেলে গেছেন। কিন্তু যে পরিমাণ রান্না করা পাস্তা পাওয়া গেল তাতে একটা বড় নিমন্ত্রণের ভোজ হতে পারে।

নদীর ধার থেকে ২২৬ কেজি পাস্তা উদ্ধার হয়েছে। যা দেখে শহর প্রশাসনও মাথায় হাত দিয়েছে। এত পাস্তা এল কোথা থেকে? কে ফেলে গেল? কেনই বা এত পাস্তা রান্না করা হয়েছিল আর তা ফেলে যাওয়া হল নদীর ধারে?

যদি না ব্যবহারই করবে তাহলে তা জঞ্জালে ফেলে দেওয়াও তো যেত? নদীর ধারই কেন? যদিও এসব প্রশ্নের একটাও উত্তর মেলেনি। রহস্যজনক এই পাস্তা এল কোথা থেকে তারই খোঁজ চলছে।

নিউ জার্সি শহরের একটি নদীর ধারে এই পাস্তার খোঁজ মিলেছে। প্রায় ২৫ ফুট এলাকা জুড়ে স্তূপাকৃতি করে এই পাস্তা ফেলে যাওয়া হয়েছিল। যা পরিস্কার করতে হিমসিম খেতে হয় নগর প্রশাসনকে।

এখন এটাই একমাত্র জানার যে এটা কে বা কারা ফেলে গেল? আর তাদের উদ্দেশ্য কি ছিল? এজন্য তদন্তও শুরু করেছে পুলিশ।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026