World

ক্যাসিনোয় বিপুল টাকা জেতাই প্রাণ কাড়ল শিল্পকর্তার

ক্যাসিনোতে বিপুল অঙ্কের অর্থ জয় করার আনন্দটা নিয়েই বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু সেই অর্থ জয়ই অকালে প্রাণ কেড়ে নিল তাঁর।

রাত যত গভীর হয়েছে ততই জমেছে ক্যাসিনো। আর সেই ক্যাসিনোতে আসা কিছু মানুষের ভাগ্য সহায় হয়েছে। ঠিক যেভাবে ভাগ্য সহায় হয় অরেক্স ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ সংস্থার সিইও শ্রীরঙ্গ আরবপল্লীর।

এমনিতেই তিনি বিপুল অর্থের মালিক। তাঁর সংস্থা ভাল ব্যবসা পায় সারা বছরে। কার্যত তাঁকে ধনী বলা চলে। তিনি রাতটা একটি ক্যাসিনোতে কাটাচ্ছিলেন।

ক্যাসিনোয় ভাগ্য পরীক্ষা করতে গিয়ে সেখানেও আরবপল্লী সোনা ফলান। এক রাতে জিতে নেন ১০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা। ক্যাসিনো থেকে এক রাতে সেই অঙ্ক জিতে মনটা নেহাতই ভাল ছিল আরবপল্লীর। ভোরের দিকে তিনি বাড়ি ফেরেন।

আমেরিকার নিউ জার্সির প্লেনসবোরো-তে তাঁর বাড়ি। পেনসিলভানিয়া থেকে বাড়ি ফেরেন তিনি। মনে করা হচ্ছে ক্যাসিনোতে তাঁর এই বিপুল অঙ্কের অর্থ জয়টা নজর করে এক ২৭ বছরের তরুণ। তারপর আরবপল্লী যখন ক্যাসিনো থেকে বার হন তখন তাঁর পিছু নেয় সে।

ধাওয়া করে বাড়ি পর্যন্ত। সেখানে আরবপল্লীর কাছ থেকে টাকা হাতাতে সে বাড়িতে ডাকাতি করতে ঢোকে। ডাকাতি করতে ঢুকে আরবপল্লীকে গুলিতে ঝাঁঝরা করে।

ভারতীয় বংশোদ্ভূত শিল্পকর্তা আরবপল্লীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ৫৪ বছরের আরবপল্লীর মৃত্যুর তদন্তে নেমে পুলিশ দ্রুত ওই তরুণকে গ্রেফতার করতে সমর্থ হয়। ঠিক কী ঘটেছিল তা ওই তরুণকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026