World

সমুদ্রসৈকতে আটকে রহস্যময় নৌকা, কোথা থেকে এল, দেখতে ভিড় বেড়েই চলেছে

একটি নৌকা আচমকাই সেখানে উদয় হয়েছে। কোনও নৌকা ছিলনা এখানে। কীভাবে এখানে এসে পৌঁছল, রহস্যময় নৌকা ঘিরে কৌতূহল বাড়ছে।

একটি নৌকা। ৩৪ ফুট লম্বা পালতোলা নৌকা। সমুদ্রের চরে এমন কোনও নৌকা ছিলনা। আচমকাই কোথা থেকে এসে উদয় হয়েছে। এসে দাঁড়িয়েছে বালির চরে। এমনভাবে আটকে আছে যে জল এসে ভাসিয়ে নিয়ে যাবে এমন পরিস্থিতি নয়।

নৌকাটিকে টেনে জলে নামাতে হবে। এজন্য বিশেষ বলপ্রয়োগের প্রয়োজন। এদিকে আচমকাই ওই চরে নৌকা দেখতে পেয়ে স্থানীয় মানুষের কৌতূহল বেড়ে চলেছে। এমনকি পর্যটকেরাও হেভি ট্রাফিক নামে এই নৌকা দেখতে ভিড় জমাচ্ছেন। তার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন।

নিউ জার্সির কোভ সমুদ্রসৈকতে নৌকাটি আচমকাই দেখা যায় মাস দুয়েক আগে। তারপর থেকে সেটি ওখানেই আটকে আছে। এটা জানা গেছে যে নৌকাটি এক ছাত্রের।

ম্যাসাচুসেটস-এর একটি কলেজে পড়েন তিনি। ব্রুকলিনের নৌকাটি ফিরিয়ে নিয়ে যেতে ওই ছাত্রের তেমন গা নেই বলেই জানাচ্ছে স্থানীয় প্রশাসন। কিন্তু এভাবে আর কতদিন!

ব্রিগেনটিন শহরে এই সমুদ্রসৈকতটি অবস্থিত। ফলে ব্রিগেনটিন শহর প্রশাসন ওই নৌকাটি সেখান থেকে সরাতে বলেছে ওই ছাত্রকে। যেহেতু তিনিই ওই নৌকার মালিক। এরপরেও ছাত্রটি নৌকাটি না সরালে শহর প্রশাসনই সেটিকে সরিয়ে নিয়ে যাবে।

কিন্তু সেই পথে হাঁটতে চাইছে না তারা। নাহলে তাদের মোটা অর্থ ব্যয় করতে হবে। এই পরিস্থিতিতে নৌকাটি সেই চরেই আটকে আছে। আর তাকে ঘিরে স্থানীয় মানুষ ও পর্যটকদের ভিড় বেড়েই চলেছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026