কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে সমুদ্রসৈকতে বোতল, প্রতীকী ছবি
ঝলমলে দিনে অনেকেই সমুদ্রের ধারে বেড়াতে যান। তেমনই এক বৃদ্ধ স্ত্রী ও নাতনিকে নিয়ে হাজির হয়েছিল সূর্যের সোনালি রোদ গায়ে মেখে সমুদ্রের ধারে একটা সুন্দর সময় কাটানোর জন্য। বালির ওপর দিয়ে হাঁটার সময় তাঁদের একটি জিনিসের দিকে নজর যায়। সমুদ্রের ঢেউ যেখানে বালি রাশির ওপর শেষ চুম্বনটা এঁকে ফের ফিরে যাচ্ছে নিজের অনন্ত জলরাশির সঙ্গে মিশে যেতে, ঠিক সেখানেই একটি কাচের বোতল আটকে রয়েছে ভেজা বালিতে।
যা দেখে তাঁরা থমকে যান। বোতলটি তুলে দেখেন তার মাথাটি খুবই শক্ত করে আটকানো। আর বোতলের মধ্যে স্পষ্ট নজর কাড়ছে একটি চিরকুট।
কি আছে ওই চিরকুটে? কৌতূহল বুকে করেই নাতনিকে নিয়ে দাদু দিদা ফিরে আসেন বাড়িতে। তারপর খুলে ফেলেন ওই বোতলের মুখ। ভিতর থেকে বার করেন চিরকুট।
চিরকুটে লেখা দেখে তাঁরা বুঝতে পারেন এ বোতল ২০১৯ সালে জলে ভেসেছিল আয়ারল্যান্ড থেকে। আর তাঁরা তা পেলেন এই ২০২৩ সালে নিউ জার্সির সমুদ্রতটে।
শুধু ২টি দেশ নয়, ২টি মহাদেশের ফারাকও তৈরি করে দিয়েছে এই ভাসমান বোতল। যেটি আয়ারল্যান্ডের একজন লিখে বোতলে বন্দি করে ছুঁড়ে দেন অনন্ত সমুদ্রের জলে। কোথায় গিয়ে সেটি পৌঁছয় হয়তো সেটাই ছিল তাঁর দেখার।
৪ বছর জলেই ভাসতে থাকে বোতলটি। সেইসঙ্গে ঢেউয়ের তালে ভেসে অনেকটা পথ পাড়ি দিয়ে পৌঁছে যায় নিউ জার্সিতে। এখন কে সেই প্রেরক সেটা জানতে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিচ্ছেন প্রাপকরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…