World

মহিলার অনুরোধে ২০ টন জঞ্জালের পাহাড়ে ঢুকে পড়লেন সাফাইকর্মীরা

২০ টন জঞ্জাল। যা সাফ করার জন্য মেশিন ব্যবহার হয়। সেই বিপুল জঞ্জালের স্তূপে নামাটাই একটা দুরূহ কাজ। সেটা কিন্তু করলেন কয়েকজন সাফাইকর্মী।

জঞ্জালের পাহাড় বলাই সবচেয়ে ভাল। ২০ টন জঞ্জাল তো আর মুখের কথা নয়। সেখানে দূষণ মাত্রাও অত্যধিক। সেই জঞ্জালের পাহাড়ে কয়েকজন মানুষ নেমে পড়লেন। তারপর সেই জঞ্জাল ঘাঁটতে শুরু করলেন। যার ধারেকাছে কেউ যেতে চাইবেন না, তার মধ্যে নেমে হাতড়ানো সহজ কথা নয়।

কিন্তু তাঁরা তা করতে শুরু করলেন। আর যে জন্য এতকিছু তা সম্পূর্ণ করতে সময় লাগল ২ ঘণ্টার ওপর। মানে ২ ঘণ্টা ধরে ওই জঞ্জাল ঘাঁটলেন তাঁরা। আর এর পুরোটাই হল এক মহিলার অনুরোধে।

এক মহিলা নগর প্রশাসনকে জানান তাঁর বিয়ের আংটিটি জঞ্জালের সঙ্গে হারিয়ে গেছে। তাঁর স্বামী ঠিক কখন জঞ্জাল কোথায় ফেলেছিলেন তাও জানান তিনি। সেইসঙ্গে অনুরোধ করেন জঞ্জালে থাকা তাঁর আংটিটি খুঁজে দিতে।

সেইমত সাফাইকর্মীদের কাছে নির্দেশ পৌঁছয়। তাঁরা নেমে পড়েন কাজে। তারপর ২ ঘণ্টার লড়াইয়ের শেষে অবশেষে সেই আংটি পাওয়া গেল। মহিলা যেন প্রাণ ফিরে পেলেন।

তাঁর বিয়ের আংটি খোয়া যাওয়ায় তিনি যথেষ্ট ভেঙে পড়েছিলেন। জঞ্জালের পাহাড়ের ১২ ফুট নিচ থেকে উদ্ধার হয় আংটিটি। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে।

কীভাবে আংটিটি আঙুল থেকে বেরিয়ে জঞ্জালের মধ্যে ঢুকল তা অজানা। তবে জঞ্জাল ফেলার আগে যদি তা নজরে আসত তাহলে এত কাণ্ড করতে হত না বলে মনে করছেন অনেকে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026