World

৮৯ বছর বয়সে মাস্টার ডিগ্রির পরীক্ষা পাশ করলেন এক বৃদ্ধা

পড়াশোনার কোনও বয়স হয়না। কথাটা অনেকের মুখেই শোনা যায়। কিন্তু তার জলজ্যান্ত উদাহরণ কমই মেলে। এবার তেমনই এক আদর্শ উদাহরণ পাওয়া গেল।

হাইস্কুলে পড়াশোনা করে পাশ করেন ১৬ বছর বয়সে। কিন্তু পরিবার ছিল অতি দরিদ্র। ফলে তাঁকে উচ্চশিক্ষা দেওয়ানোর মত আর্থিক ক্ষমতা পরিবারের ছিলনা। ফলে ১৬ বছরের কিশোরীর অচিরেই বন্ধ হয়ে যায় পড়াশোনা। ইচ্ছা থাকলেও পড়াটা আর সম্ভব ছিলনা।

এদিকে পরিবার থেকে তাঁর বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়েটা হয়েও যায়। এবার বিবাহিত জীবন, সংসার, সন্তান একে একে জীবনের বিভিন্ন স্তরে জড়িয়ে পড়তে থাকেন তিনি।

পরিস্থিতি তাঁকে ভুলিয়ে দেয় যে তাঁর আরও পড়ার ইচ্ছা ছিল। কিন্তু সত্যিই কি ভুলতে পেরেছিলেন সব কথা? নাকি মনের গোপন কোণায় কোথাও আজীবন তাঁর আরও পড়াশোনার ইচ্ছাটা লুকিয়ে বাসা বেঁধেছিল নিজের মত করে।

হয়তো তাই। সেজন্য পরিবারের সব দায়িত্ব পালন করে যখন তাঁর সন্তানরাও নিজেদের পায়ে দাঁড়িয়ে গেলেন, নিজেদের জীবনে এগোতে শুরু করলেন তখন সংসার জীবন থেকে ঝাড়া হাত পা জোয়ান ডোনোভ্যান অনুভব করলেন বয়স ৮০ পার করলেও তাঁর পড়াশোনার ইচ্ছাটা এখনও দিব্যি জীবিত রয়েছে।

ডোনোভ্যান পড়াশোনা ফের শুরু করলেন। প্রথমে তিনি স্নাতক পরীক্ষা পাশ করলেন ৪ বছর পড়াশোনা করে। স্নাতক হওয়ার পর এবার তিনি স্থির করলেন থেমে গিয়ে কি হবে? আরও পড়াশোনা করলেই তো হয়।

আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা ডোনোভ্যান দক্ষিণ নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করার জন্য উঠেপড়ে লাগলেন। সৃজনশীল লেখা বা ক্রিয়েটিভ রাইটিং নিয়ে পড়াশোনা করলেন। তারপর এল সেই দিন।

৮৯ বছর বয়সে হল স্বপ্ন পূরণ। একটি অনুষ্ঠানে মাস্টার ডিগ্রি প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট। সমাবর্তনের বিশেষ পোশাকে সেখানে হাজির বৃদ্ধা ডোনোভ্যান হাতে তুলে নিলেন তাঁর ১৬ বছর বয়সে হারিয়ে যাওয়া স্বপ্নকে। ৮৯ বছর বয়সে মাস্টার ডিগ্রির অধিকারী হলেন জোয়ান ডোনোভ্যান।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026