National

এনডিটিভি ইন্ডিয়ার সম্প্রচার একদিন বন্ধ রাখার নির্দেশ দিল কেন্দ্র

পাঠানকোট হামলার ছবি সম্প্রচারকে কেন্দ্র করে কেন্দ্রের কোপে পড়ল এনডিটিভি। শাস্তি হিসাবে প্রখ্যাত সাংবাদিক প্রণয় রায়ের এই চ্যানেলের সম্প্রচার একদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মোদী সরকার। নির্দেশ অনুযায়ী আগামী ৯ নভেম্বর বুধবার চ্যানেলের সম্প্রচার সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। দেশের কৌশলী সংবেদনশীল তথ্য সম্প্রচার করে কেবল টিভি আইন ভঙ্গ করার জন্যই এই নির্দেশ বলে কেন্দ্রের তরফে জানান হয়েছে। ইতিমধ্যেই সংবাদমাধ্যমের ওপর কেন্দ্রের এমন ফতোয়ায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনডিটিভি-র ওপর নিষেধাজ্ঞায় মোদী সরকারের কড়া সমালোচনা করেছেন। তাঁর মতে, কেন্দ্র এনডিটিভি কর্তৃপক্ষকে এ নিয়ে নোটিস দিতে পারত। কিন্তু একেবারে সম্প্রচার বন্ধ করার নির্দেশ মেনে নেওয়া যায়না। এনডিটিভি ইন্ডিয়ার ওপর সরকারের এহেন আচরণকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছেন দেশের তাবড় সাংবাদিক ও সাংবাদিকদের সংগঠনগুলি। একে দেশের মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ বলে ব্যাখ্যা করেছেন তাঁরা। এদিকে এনডিটিভি-র তরফে দাবি করা হয়েছে যে কভারেজ তারা সম্প্রচার করেছে তা অন্য অনেক সংবাদ মাধ্যমই করেছে। অথচ খাঁড়া তাদের ওপরই নেমে এল!

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026