Feature

এ এক ভূতুড়ে দ্বীপ, মানচিত্রে থাকলেও বাস্তবে এমন কোনও দ্বীপ নেই

কেউ কখনও এমন কোনও দ্বীপের কথা শুনেছেন যার মানচিত্রে অস্তিত্ব পাওয়া গেলেও বাস্তবে কোনও দ্বীপ সেখানে নেই। আছে শুধু জল।

একটা সময় গুগল ম্যাপে এর অস্তিত্ব দেখতে পাওয়া যেত। মানচিত্রে তাকে একটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ হিসাবে দেখা যেত। একটি বড় শহরের চেহারার দ্বীপ। একটু লম্বাটে আয়তনের। নিউ ক্যালিডোনিয়া বলে যে দ্বীপটি প্রশান্ত মহাসাগরের উপর মাথা তুলে রয়েছে, তারই কাছাকাছি এই দ্বীপটি ছিল।

নাম স্যান্ডি দ্বীপ। যার অবস্থানও স্পষ্ট ছিল মানচিত্রে। দ্বীপটিতে কি রয়েছে তা জানার জন্য ২০১২ সালে একদল গবেষক জাহাজে করে এই দ্বীপটিতে নামার জন্য বেড়িয়ে পড়েন অস্ট্রেলিয়ার সিডনি থেকে।

গবেষকেরা জানার চেষ্টা করছিলেন দ্বীপটিতে কি আছে। দ্বীপটি সম্বন্ধে আরও বেশি করে জানার কৌতূহল নিয়ে তাঁরা যখন নির্দিষ্ট স্থানে পৌঁছন তখন তাঁরা দেখেন কোথায় দ্বীপ? দূরদূরান্ত পর্যন্ত কোনও জমি নেই। কেবল জল আর জল।

নিউ ক্যালিডোনিয়া, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

সে জলের গভীরতা রীতিমত শিহরণ জাগায়। প্রশান্ত মহাসাগরের নাব্যতা এমনিতেই অন্য যে কোনও মহাসাগরের চেয়ে বেশি। সেখানে যতদূর চোখ যায় শুধু জল আর জলের মাঝে জাহাজ নিয়ে হাজির হয়ে কার্যত হতবাক হয়ে যান গবেষকেরা।

তাহলে মানচিত্রে যে এখানে একটি দ্বীপ রয়েছে বলে দেখানো হয়েছে? গবেষকেরা ফিরে আসেন খালি হাতে। মানচিত্রে থাকা স্যান্ডি আইল্যান্ড বলে বাস্তবে যে কিছু নেই, তা তাঁরা বিভিন্ন মহলে জানান।

বিষয়টি এরপর ফলাও করে প্রচার হয়। আর সেখানেই প্রশ্ন ওঠে তাহলে মানচিত্রে এমন একটি দ্বীপ রয়েছে বলে দেখানো হল কেন? তার তো অস্তিত্বই নেই। কেন দেখানো হয়েছিল তা কিন্তু এখনও স্পষ্ট নয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026