World

কাউকে না জানিয়ে মায়ের গাড়ি চালাল ৪ বছরের শিশু, তারপরটা ইতিহাস

সবে তার ৪ বছর বয়স হয়েছে। এই বয়সে মায়ের কোলে করে গাড়িতে বসে যেতেই পারে সে। কিন্তু স্টিয়ারিংয়ের দায়িত্ব সে একাই কাউকে না জানিয়ে হাতে তুলে নিল।

৪ বছর বয়সের ছোট্ট ছেলেটা ঘুম থেকে উঠে দেখে তার বাবা বেরিয়ে যাচ্ছেন কাজে। ঘরে রাখা রয়েছে তার মায়ের গাড়ির চাবি। এর আগে সে অনেকবার বাবা মায়ের কোলে চেপে গাড়িতে বেড়াতে গেছে। সে সময় সে অবাক চোখে দেখেছে গাড়ি কীভাবে চালানো হয়।

ঘরে সে মায়ের গাড়ির চাবিটা দেখতে পেয়ে সেটি হাতে তুলে নেয়। তারপর সকলের অলক্ষ্যে বেরিয়ে পড়ে রাস্তায়। ছোট্ট ছোট্ট পায়ে একটা পাজামা পরে সে এগিয়ে যায় তার মায়ের গাড়ির দিকে। তারপর গাড়িতে ঢুকে গাড়ি স্টার্টও করে দেয়।

ছোট্ট ছেলেটা দেখেছে কীভাবে তার বাবা বা মা স্টিয়ারিং ঘোরান। সেটা হুবহু নকল করে এবার সে গাড়ি নিয়ে এগোতে যায়। স্টিয়ারিংটা ঘুরিয়ে দেয় পার্কিংয়ের কাছেই।

তাতে গাড়িটি ঘুরে যায় নিমেষে। আর গিয়ে ধাক্কা মারে পাশের ২টি গাড়িতে। এমন কাণ্ডের পর সে আবার গাড়ি থেকে নেমে আসে। তবে তার কোনও আঘাত লাগেনি।

এদিকে একটি ছোট্ট ছেলে একা খালি পায়ে ঠান্ডার মধ্যে দিয়ে হাঁটছে দেখে পথচলতি মানুষজন পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে।

২টি গাড়িতে যে সেই ছোট্ট ছেলেটি ধাক্কা মেরেছে তাও জানতে পারে তারা। তবে গাড়ির ক্ষতি হলেও শিশুটি বা অন্য কারও কোনও ক্ষতি হয়নি। ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডসে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026