Health

এই প্রথম মানুষের রক্তে প্লাস্টিক পেলেন গবেষকরা

মানুষের রক্তে প্লাস্টিকের অস্তিত্বের খোঁজ পেলেন গবেষকরা। যা গোটা বিশ্বের জন্য এক নতুন চমক। রক্তে যে পরিমাণ প্লাস্টিক পাওয়া গিয়েছে তা পরিমাপযোগ্য।

মানুষের রক্তে প্লাস্টিক, চমকে দেওয়ার মত তথ্য হলেও তার খোঁজ পেলেন গবেষকরা। এই প্রথম মানুষের রক্তে মাইক্রো প্লাস্টিকের খোঁজ মিলল।

২২ জনের দেহ থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। যা পরীক্ষা করার পর দেখা যায় ১৭ জনের রক্তেই রয়েছে মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব।

এখন প্রশ্ন হল রক্তে প্লাস্টিক এল কোথা থেকে? যে পরিমাণ মাইক্রো প্লাস্টিক পাওয়া গিয়েছে তা মানুষের জন্য কতটা ঝুঁকির?

নেদারল্যান্ডসের গবেষকরা জানিয়েছেন, মানুষের শরীরের জন্য এই মাইক্রো প্লাস্টিক কতটা ঝুঁকিপূর্ণ সে সম্বন্ধে পরিস্কার করে জানতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। একই কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

রক্তে মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব সম্বন্ধে যেটুকু জানা গিয়েছে তাতে দেহে এর থেকে বিষক্রিয়ার সম্ভাবনা কতটা বা আদৌ আছে কিনা তা জানা সম্ভব নয় বলেই মনে করছে হু। বরং এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজনের কথাই জানিয়েছে তারা।

সামুদ্রিক প্রাণি থেকে পানীয় জলে মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব মিলেছিল আগেই। বিশ্বে প্রতি বছর ১ কোটি ৪০ লক্ষ টন প্লাস্টিক সমুদ্রে মেশে। যা সামুদ্রিক প্রাণিরা অনেক সময় না বুঝে খেয়েও ফেলে।

সেই সামুদ্রিক প্রাণি যদি মানুষ খায় তাহলে মানবদেহে সেই প্লাস্টিক মিশে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে রক্তে যে প্লাস্টিকের কণা মিশে যাচ্ছে তা জানতে পারার পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গবেষণা করে দেখা হচ্ছে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026