World

ওমিক্রনের জেরে ফের দেশে দেশে শুরু লকডাউন

ওমিক্রন যে কতটা চিন্তার কারণ হচ্ছে তা আগেই স্পষ্ট করেছিল হু। হাতেনাতে প্রমাণও মিলছিল। এবার একের পর এক দেশে শুরু হচ্ছে লকডাউন।

২০২০ সালে করোনা ছড়িয়ে পড়ার পর বিশ্বের সিংহভাগ দেশে শুরু হয়ে গিয়েছিল লকডাউন। স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন। তারপর ধীরে ধীরে করোনার সঙ্গে লড়তে শিখেছে মানুষ। কিন্তু হারাতে পারেনি। তাই শুরু হয়েছিল সহাবস্থান।

সেই পরিস্থিতি বজায় রেখে টিকা, মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্বের মত বিষয়কে হাতিয়ার করে মানুষ ফিরছিলেন স্বাভাবিক জীবনে। কিন্তু বাধ সাধল ওমিক্রন। আর সেই ওমিক্রন এত দ্রুত বিশ্ব ত্রাসে পরিণত হয়েছে যে এখন নতুন করে করোনা আতঙ্ক পেয়ে বসেছে বিভিন্ন দেশকে।

ইউরোপে ওমিক্রন এত দ্রুত ছড়াচ্ছে যে সেখানে একের পর এক দেশে লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে। আগেই লকডাউনের পথে হেঁটেছিল অস্ট্রিয়া। এবার সেই পথেই হাঁটল নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী নিজেই লকডাউনের ঘোষণা করেন। রবিবার সেখানে স্থানীয় সময় ভোর ৫টা থেকে লকডাউন শুরু হয়েছে।

নেদারল্যান্ডসে ওমিক্রনের হাত ধরে করোনার পঞ্চম ঢেউ আছড়ে পড়েছে। প্রতিদিন হুহু করে বাড়ছে সংক্রমণ। সবই ওমিক্রনে আক্রান্ত।

এত দ্রুত সেখানে ওমিক্রন ছড়াচ্ছে যে প্রধানমন্ত্রী জানিয়েছেন তাঁর আর কিছুই করার ছিলনা। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে লকডাউন বজায় থাকবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

নেদারল্যান্ডসের পর এবার কোন দেশ লকডাউনের পথে হাঁটবে? অবশ্যই এ প্রশ্ন উঠছে। কারণ ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আয়ারল্যান্ড, একের পর এক দেশে ওমিক্রন এত দ্রুত ছড়াচ্ছে যে তাদেরও লকডাউনের পথে হাঁটা ছাড়া গতি নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026