Health

এমআরআই মেশিনে শুইয়ে নারী-পুরুষের মিলন করান গবেষকেরা

৮ জোড়া নারী পুরুষকে নিয়ে এই গবেষণা করা হয়েছিল। সেসব ছবি ওই পেপারটিকে পরেও প্রচুর ডাউনলোডের রাস্তা করে দেয়।

এমআরআই শব্দটা আর এখন অপরিচিত নয়। এক্স-রে যেমন ছবি তুলে চিকিৎসায় সাহায্য করে, তেমনই এমআরআই বিভিন্ন রোগে চিকিৎসকদের রোগ নির্ণয় করতে সাহায্য করে। তাবলে সঙ্গম! তাও আবার এমআরআই মেশিনে শুয়ে!

বিষয়টি অদ্ভুত শোনালেও এমনটাই হয়েছিল। তাও আবার ২০ বছর আগে। গবেষকেরা বেশ কয়েকজন নারী-পুরুষকে এমআরআই মেশিনে শুয়ে মিলিত হতে বলেন। আর সেই সময় তাঁদের এমআরআই করা হয়।

মিলনের সময় নারী ও পুরুষের জননাঙ্গের ছবি এমআরআই মেশিনে নেওয়া সম্ভব কিনা সেটা পরীক্ষা করে দেখতেই এই গবেষণা করা হয়।

নেদারল্যান্ডস-এর একদল গবেষক নারী পুরুষের মিলন চলাকালীন এমআরআই করেন। দেখার চেষ্টা করেন তাঁদের জননাঙ্গগুলির ছবি সে সময় ঠিকঠাক পাওয়া যাচ্ছে কিনা। এই পরীক্ষার বিষয়টি চিকিৎসা জগতে যথেষ্ট প্রচার পায়।

সে সময় এই পেপারটি যথেষ্ট জনপ্রিয় হয়। তবে তার আরও একটা কারণ ছিল। নারী পুরুষের মিলনের অনেক ছবি দেখতে পাওয়া। সেসব ছবি ওই পেপারটিকে পরেও প্রচুর ডাউনলোডের রাস্তা করে দেয়। তবে সব ছবিই ছিল সাদা কালোয়।

৮ জোড়া নারী পুরুষকে নিয়ে এই গবেষণা করা হয়েছিল। তাঁদের মধ্যে সঙ্গম করানো হয় এমআরআই মেশিনে। এছাড়াও কেবল মহিলাদের জননাঙ্গ নিয়ে গবেষণা করতে ৩ জন মহিলার এমআরআই করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026