World

এ গ্রামে কোনও রাস্তা নেই, গ্রামের মধ্যে যাতায়াতের জন্য জলই ভরসা

এ গ্রাম দেখলে মনে হবে রূপকথার কোনও বইতে কোনও কল্পনার গ্রাম। এতটাই সুন্দর সেটি। গ্রাম জুড়ে কোথাও কোনও রাস্তা নেই।

একটা ছবির মত সুন্দর গ্রাম। পাশাপাশি বাড়ি। বাড়ির সঙ্গে সবুজ ঘাসে ভরা জমি। গোটা গ্রামটা বড় বড় গাছের সারিতে ভরা। এ গ্রামের মধ্যে যাতায়াতের জন্য কিন্তু কোনও রাস্তা নেই।

রাস্তা বিহীন শহর হিসাবে ধরা হয় ভেনিসকে। ইতালির ভেনিস শহরের রাস্তা মানেই মূলত জলপথ। এই রূপকথার মত গ্রামটিও ঠিক তাই। এই গ্রামেও কোনও রাস্তা নেই। আছে কেবল জলপথ।

সেই পরিখাই এঁকে বেঁকে গোটা গ্রামে ছড়িয়ে আছে। ফলে গ্রামের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে নৌকা ছাড়া গতি নেই। গ্রাম জুড়ে এই জলপথ জালের মত ছড়িয়ে আছে সর্বত্র পৌঁছনোর জন্য।

এই একটা গ্রামে মোট জলপথের পরিমাণ প্রায় ৬ কিলোমিটার। এভাবে জলই একমাত্র পথ হওয়ায় এই গ্রামকে বলা হল ডাচ ভেনিস। কারণ গ্রামটি নেদারল্যান্ডসে অবস্থিত।

নেদারল্যান্ডসের এই গিথুরন গ্রামের সবই বাড়িই কটেজের মত করে তৈরি। অধিকাংশই একতলা। সামনে সবুজ গালিচার মত ঘাসের ঢালু জমির ধার ধরে রঙিন ফুলের মেলা। কোথাও অপরিস্কার বলে কিছু নেই, সব বাড়ির সামনের বাগান ঘেঁষা জলপথ। সেখানে নৌকা বাঁধা থাকে।

তবে এখানে জলের ধার ধরে সরু রাস্তা করা আছে। যেখান দিয়ে কেবল ২ চাকার যান যেতে পারে। অর্থাৎ সাইকেল বা বাইক যাওয়ার মত অপরিসর পথ। গিথুরন এতটাই সুন্দর ছবির মত গ্রাম যে গ্রামটি দেখা বা এখানে কটা দিন কাটানো যে কোনও মানুষের স্বপ্ন হতে পারে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026