Kolkata

১৮৩ জন যাত্রী নিয়ে কলকাতায় জরুরি অবতরণ করল বিমান

বুধবার সকাল। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিনের মতই ব্যস্ততা। ঠিক পৌনে ৯টায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে একটি বিমান থেকে বার্তা আসে। বার্তা পাঠান পাইলট। বলেন, তাঁর ধারণা তাঁর বিমানের তেলের ট্যাঙ্কে কোনও ফুটো রয়েছে। আর তা থেকে তেল লিক করছে। যত দ্রুত সম্ভব বিমান অবতরণ করানোর জন্য রানওয়ে ফাঁকা চান তিনি। বিমানবন্দরে নামার অনুমতিও চান।

জ্বালানি লিক করা মানে বড় ধরনের ঝুঁকি। ফলে দ্রুত ব্যবস্থা নেয় এটিএস। রানওয়ে ফাঁকা করে স্পাইসজেটের বিমানটিকে নামার জায়গা করে দেওয়া হয়। গুয়াহাটি থেকে মুম্বইগামী বিমানটি সকাল ৮টা ৫৮ মিনিটে বিমানবন্দরে নামে। নামার পরই দ্রুত বিমানে থাকা ১৮৩ জন যাত্রীকে সুরক্ষিত অবস্থায় নামিয়ে আনা হয়। তারপর শুরু হয় বিমানটিকে পরীক্ষার কাজ।

বিমান পরীক্ষা করতে গিয়ে অবশ্য অন্য কিছুই ধরা পড়ে। দেখা যায় তেলে ট্যাঙ্কে নয়, লিক হয়েছে জলের ট্যাঙ্কে। তাই পাইলট যা দেখে তেল লিক করছে বলে মনে করছিলেন তা আসলে তেল ছিলনা, জল ছিল। তবে পাইলট কোনও ঝুঁকি নেননি। এই ঘটনায় বিমানবন্দরে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরে ফের স্বাভাবিক ছন্দে ফেরে সবকিছু।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026