Kolkata

কলকাতা বিমানবন্দরে বিমান পরীক্ষার সময় পিষে মৃত বিমানকর্মী

রাত তখন পৌনে ২টো। বুধবারে সকাল হতে তখনও বেশ কিছুক্ষণ বাকি। কিন্তু সেই মধ্যরাতেও কাজ থেমে থাকেনা বিমানবন্দরে। বিমান ওঠানামা তো চলেই, সেই সঙ্গে বিমান পরীক্ষার কাজ চালিয়ে যান টেকনিশিয়ানরা। সেইমত কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে স্পাইসজেটের কিউ৪০০ এয়ারক্রাফটে কাজ করছিলেন এক টেকনিশিয়ান। তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

রোহিত ভূষণ পাণ্ডে কাজ করছিলেন স্পাইসজেটের বিমানে। তখনই আচমকা বিমানের ল্যান্ডিং গিয়ার ডোর বন্ধ হতে শুরু করে। সেখান থেকে নিজেকে বাঁচাতে পারেননি রোহিত। তাঁকে পিষেই বন্ধ হয় ল্যান্ডিং গিয়ার ডোর। পিষে মৃত্যু হয় তাঁর। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রোহিত। হৈহৈ পড়ে যায় বিমানবন্দরে জুড়ে।

গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। কার গাফিলতি তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এমন মর্মান্তিক মৃত্যুতে বিমানবন্দরের কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। সহকর্মীকে এভাবে হারিয়ে শোকার্ত রোহিতের সহকর্মীরা। স্পাইসজেট কর্তৃপক্ষও এই ঘটনার পর পুরো বিষয়টি খতিয়ে দেখছে। রোহিতের নিজের দিক থেকেই কোনও ভুল হয়েছে কিনা তাও দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026