Kolkata

আগুনের ইঙ্গিত, কলকাতা বিমানবন্দরে ৫ ঘণ্টা দাঁড়িয়ে গেল কাতারের বিমান

রাত সওয়া ৩টে ছিল কলকাতা ছাড়ার সময়। সওয়া ৩টেয় কাতার এয়ারওয়েজের কিউআর-৫৪১ বিমানটির যাত্রী নিয়ে উড়ে যাওয়ার কথা। মাঝরাতে তখন চলছিল বিমানে যাত্রীদের তোলার কাজ। সে সময়ে রাত ৩টে নাগাদ অক্সিলারি পাওয়ার ইউনিটে আগুন লাগার ইঙ্গিত পান পাইলট। তখনই খবর দেওয়া হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলে। এটিসি-র তরফে তখনই সম্পূর্ণ এমারজেন্সি জারি করা হয়। দ্রুত যাত্রীদের সরিয়ে শুরু হয় বিমানটির পরীক্ষা।

প্রায় ১ ঘণ্টার বিমানের যাবতীয় পরীক্ষার পর সেই এমারজেন্সি তুলে নেয় এটিসি। তবে কাতার এয়ারওয়েজের বিমানটি তখনই ওড়ার ছাড়পত্র পায়নি। প্রায় ৫ ঘণ্টা কলকাতা বিমানবন্দরে কাটানোর পর সব দিক থেকে নিশ্চিন্ত হওয়ার পর বৃহস্পতিবার সকাল ৮টা ১১ মিনিটে বিমানটি যাত্রী নিয়ে উড়ে যায়।

ফাইল ছবি

এই ঘটনায় প্রাথমিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে অবশ্য বিমানবন্দরে সবকিছুই স্বাভাবিক হয়। তবে আগুন লাগার ইঙ্গিতকে কোনওভাবেই হাল্কাভাবে নেয়নি এটিসি। ফলে সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পরই ওড়ে কাতারের বিমানটি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026