Kolkata

বিমান ভরে গেল ধোঁয়ায়, আতঙ্কে কলকাতায় জরুরি অবতরণ

বিমান তখন আকাশে। আচমকাই ধোঁয়ায় ছেয়ে গেল গোটা বিমান। ককপিট থেকে কেবিন, সর্বত্র ধোঁয়া স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্কের জন্ম দেয়। আতঙ্কিত হয়ে পড়েন পাইলট থেকে বিমানকর্মীরাও। দ্রুত বিমানটিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। অবতরণের পর বিশেষ পদ্ধতিতে যুদ্ধকালীন তৎপরতায় যাত্রীদের বিমান থেকে বার করে আনা হয়। ফাঁকা করে দেওয়া হয় বিমান।

আতঙ্কের এই বিমান যাত্রার ঘটনাটি ঘটে গত সোমবার। ইন্ডিগোর কলকাতা-জয়পুর বিমানে ঘটনাটি ঘটে। দ্রুত সেটিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করিয়ে আনা হয়। তবে যাত্রীরা সকলেই সুরক্ষিত ছিলেন। কিন্তু কেন ঘটল এমন ঘটনা? এ প্রশ্নের উত্তর খুঁজতে কেন্দ্রীয় সরকারের তরফে দায়িত্ব দেওয়া হয়েছে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো-কে। তারাই তদন্ত করে রিপোর্ট জমা দেবে ডিজিসিএ-কে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026