Sports

শিয়রে সাসপেনশনের খাঁড়া, প্রবল চাপের মুখে কিংস ইলেভেন পঞ্জাব

কিংস ইলেভেন পঞ্জাবেরও কী এবার চেন্নাই সুপার কিংসের মত অবস্থা হতে চলেছে? তারাও কী আইপিএল থেকে নির্বাসিত হতে পারে একটা সময়ের জন্য? আপাতত প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। কারণটা পরিস্কার। জাঁকজমকপূর্ণ অর্থবহুল ক্রিকেট প্রতিযোগিতা আইপিএলের অপারেশনাল রুল হল যদি কোনও দলের কোনও শীর্ষ আধিকারিক এমন কোনও কাণ্ড করেন যার জন্য তিনি শাস্তি পান, এর ফলে তাঁর দল বা আইপিএল প্রতিযোগিতা দুর্নামের ভাগী হতে পারে, তবে তাঁর দলকে এই প্রতিযোগিতায় সাসপেনশনের মুখে পড়তে হবে।

কিন্তু কেন এই পরিস্থিতি? জাপানে বেড়াতে গিয়ে সেখানে হোক্কাইডো শহরে নামতেই বিমানবন্দরে গ্রেফতার হন নেস ওয়াদিয়া। তাঁকে পকেটে করে ভাং আনার অভিযোগে গ্রেফতার করে জাপান পুলিশ। পরে সেখানকার একটি আদালত ওয়াদিয়াকে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। নেস ওয়াদিয়া হলেন ভারতের অন্যতম ব্যবসায়ী পরিবার ওয়াদিয়া গ্রুপের উত্তরাধিকারী। তাঁর আরও একটি পরিচয় তিনি কিংস ইলেভেন পঞ্জাব দলের অন্যতম মালিক।

এখানেই যত সমস্যা। আইপিএলের অপারেশনাল রুলে তাঁর জন্য তাঁর দল সমস্যায় পড়তে পারে। সাসপেনশনের খাঁড়া তাদের ওপর ঝুলছে। তবে কিছু নিয়ম পার করার পরই এই সম্ভাবনা বাস্তবায়িত হতে পারে। এটা প্রথমে তদন্তের জন্য বিসিসিআইয়ের কমিশনের কাছে যাবে। কমিশন সেটি খতিয়ে দেখার পর ওম্বুডসম্যানের কাছে পাঠাবে। তারপর কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026