স্থানীয় সময় দুপুর ২.২০ মিনিট। বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানটি ৭১ জন যাত্রী নিয়ে অবতরণ করছিল নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। রানওয়েতে চাকাও ঠেকে গিয়েছিল। কিন্তু তারপরই ঘটল চরম বিপত্তি। বিমানবন্দর সূত্রের খবর, চাকা রানওয়ে ছোঁয়ার পরই তা কোনওভাবে পিছলে যায়। ফলে নিয়ন্ত্রণ হারায় বিমানটি। তাতে আগুন ধরে যায়। রানওয়ে ছেড়ে পাশে গিয়ে দাউদাউ করে জ্বলে ওঠে বাংলাদেশি বিমানটি। দ্রুত সেখান থেকে ১৭ জনকে উদ্ধার করা হলেও বাকিদের ওই আগুনের গ্রাস থেকে বার করে আনা সম্ভব হয়নি।
অনুমান করা হচ্ছে বাকি সকলেরই মৃত্যু হয়েছে। আগুন নিভিয়ে উদ্ধারকাজ তরান্বিত করতে নেপাল সেনার সাহায্য চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই একের পর এক দেহ বার করে আনা হচ্ছে বিমানটি থেকে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…