গুটখার পিক ফেলার জের, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @rajulmc4672
ভারতের নানা প্রান্তে রাস্তায়, বাস স্টপে, দেওয়ালের গায়ে এবং এমন নানা জায়গায় গুটখার পিকের ছোপ নজর কাড়ে। এমনকি লন্ডনের রাস্তাও এই গুটখার পিক থেকে রক্ষা পায়নি।
তবে এবার ভারতীয় কয়েকজন পর্যটক গাড়ি করে যাওয়ার সময় নেপালের রাস্তায় গুটখার পিক ফেলে কার্যত দেশের মাথা হেঁট করলেন। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি এখন রীতিমত শোরগোল ফেলে দিয়েছে।
একটি গাড়িতে যাওয়ার সময় নেপালের রাস্তায় পিক ফেলেন কয়েকজন পর্যটক। গাড়িটিকে তখনই আটকান নেপালের এক নাগরিক। বলেন, এটা ভারত নয় নেপাল, এখানে নোংরা করা যাবেনা। রাস্তায় ফেলা পিকে জল ঢালতেও বলেন তিনি।
এও বলেন, ভারতের মত বড় দেশ থেকে এসে এভাবে নোংরা করছেন কেন? অন্যদিকে অবশ্য কোনও কথা কাটাকাটির মধ্যে না গিয়ে প্রথম থেকেই বারবার ক্ষমা চাইতে থাকেন ওই পর্যটক।
এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের একাংশ নেপালের ওই বাসিন্দা যা করেছেন সঠিক করেছেন বলে অভিমত ব্যক্ত করলেও পাশাপাশি অন্য কয়েকজন পাল্টা বক্তব্য রেখেছেন।
তাঁদের মতে, এটা ঠিক যে ওই পর্যটক যা করেছেন ভুল করেছেন। কিন্তু তিনি কোনও বিতর্কেও যাননি। তাঁর কাজের জন্য প্রথম থেকেই মাফ চেয়েছেন। জল দিয়ে ধুতে বলায় রাস্তাও ধুয়ে দিয়েছেন।
তারপরও এভাবে ভারতের দিকে আঙুল তুলে যাওয়া ওই নেপালি ব্যক্তির মোটেও উচিত হয়নি। একজনের কোনও ভুল কাজের জন্য গোটা দেশকে এভাবে অপমান করতে পারেননা তিনি।
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…