World

পাহাড়ে উঠব বললেও আর ওঠা যাবেনা, নিষেধাজ্ঞা জারি করল এভারেস্টের দেশ

পাহাড় দেখে উঠব বললেই আর উঠতে পারবেননা। পর্বতারোহী হলেও নয়। এমনই নিয়ম তৈরি করল এভারেস্টের দেশ। কেন নিষেধাজ্ঞা তাও স্পষ্ট হয়েছে।

এভারেস্টের দেশে বহু পর্বতারোহী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন। সেটা কেবল এভারেস্টের টানেই নয়। নেপাল এমন এক জায়গা যেখানে হিমালয়ের অপার সৌন্দর্য ছড়িয়ে আছে। আর রয়েছে প্রচুর পাহাড়। যার অনেক পাহাড়ের উচ্চতা ৮ হাজার মিটারের উপরে।

সে তালিকায় এভারেস্টের পাশাপাশি কোমোলাঙ্গমা সহ অনেক পাহাড় রয়েছে। নেপালে অনেক পর্বতারোহী সেসব পাহাড়ে ওঠার জন্যও হাজির হন।

কিন্তু আগামী দিনে তাঁরা চাইলেই আর এসব পাহাড়ে উঠতে পারবেননা। ৮ হাজার মিটারের ওপর উচ্চতা সম্পন্ন পাহাড় হলে কাউকেই আর একা উঠতে দেবেনা নেপাল সরকার। সে তিনি যত দক্ষ পর্বতারোহীই হন না কেন!

নেপাল সরকারের তরফে পরিস্কার করে দেওয়া হয়েছে আগামী দিনে আর কেউ একা ৮ হাজার মিটারের চেয়ে উঁচু পাহাড়ে একা উঠতে পারবেননা। সঙ্গে একজন অন্তত গাইড তাঁকে নিতেই হবে।

কেন এই নির্দেশ? নেপাল সরকার জানিয়েছে পর্বতারোহীদের সুরক্ষার কথা বিবেচনা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে পর্বতারোহীদের খরচ বাড়ল।

যাঁরা নেপালের সুউচ্চ ৮ হাজার মিটারের ওপর উচ্চতার পাহাড়ে এতদিন একাই উঠতেন, তাঁদের এখন থেকে সঙ্গে গাইড রাখতেই হবে। ফলে গাইডের খরচও তাঁদেরই বহন করতে হবে।

অবশ্য ৮ হাজার মিটারের নিচে উচ্চতা থাকা পাহাড়ে একা ওঠা যাবেনা বলে কিছু জানায়নি সরকার। এদিকে এভারেস্টে ওঠার খরচও এক লাফে বাড়িয়ে দিয়েছে নেপাল সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026