World

হোলি পালনে তৈরি প্রতিবেশি দেশও, সেখানে হোলির অন্য নাম

রংয়ের উৎসব হোলি প্রায় এসে পড়েছে। ভারতে তো হোলি অন্যতম প্রধান উৎসব। ভারতের প্রতিবেশি দেশও হোলি পালনে তৈরি। যদিও সেখানে রংয়ের উৎসবের নাম হোলি নয়।

রংয়ের উৎসব হোলি এসে পড়ল। সারা ভারত হোলি বা দোল পালনে তৈরি। ভারতের অন্যতম প্রধান উৎসব হোলি। তবে ভারত বলেই নয়, ভারতের প্রতিবেশি দেশও রংয়ের উৎসবে মাতোয়ারা হতে তৈরি। সেখানে আবার রং খেলা ২ দিনের। তবে সেখানে হোলি বা দোল নামে এই উৎসব পরিচিত নয়।

সেখানে রংয়ের উৎসবের নাম ফাগু পূর্ণিমা। ফাগু পূর্ণিমার দিন রং খেলার মধ্যে দিয়ে এ দেশে আবাহন করা হয় বসন্তকালকে। এ দেশে ২ দিন ২ প্রান্তে ফাগু পূর্ণিমার রং খেলায় মাতেন সকলে।

এ বছর ২৫ মার্চ হোলি। তবে এখানে হোলি পালন শুরু হবে ২৪ মার্চ। দেশের পাহাড়ি অংশে সেদিন পালিত হবে রংয়ের উৎসব। আর ২৫ তারিখ পালিত হবে সমতলে বা তরাইতে।

ভারত লাগোয়া দেশ নেপালে রংয়ের উৎসব ফাগু পূর্ণিমা কিন্তু যথেষ্ট উৎসাহের সঙ্গে পালিত হয়। এই রং খেলায় শামিল হন বিদেশিরাও। ভারতে যে হোলির সময় অনেক বিদেশি পর্যটক হাজির হন, ঠিক তেমনই নেপালে।

ভারতের পাশাপাশি নেপালেও বহু হিন্দু ধর্মাবলম্বীর বাস। আর এই উৎসব হিন্দুদের উৎসব বলেই পরিচিত। রংয়ের উৎসব পালনের সঙ্গে অনেক পুরাণের কাহিনিও জড়িয়ে আছে।

নেপালে কিন্তু রং খেলা হয় রীতিমত। মূলত তরুণ তরুণীদের মধ্যেই রং খেলার প্রচলন এখানে সবচেয়ে বেশি। একটা সময় প্রকৃতির রং দিয়েই হোলি খেলার প্রচলন ছিল। যার মধ্যে প্রধান ছিল ফুলের রং, মেহেন্দি, হলুদ ইত্যাদি। এখন অবশ্য নানা রাসায়নিক রং ব্যবহার হয়।

কন্যা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

তুলা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026