বিমান থেকে মাউন্ট এভারেস্ট, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
এভারেস্টে চড়া সকলের কম্ম নয়। এজন্য বিশেষ প্রশিক্ষণ লাগে। আবার দূর থেকে এভারেস্ট দেখার চেয়ে এভারেস্টের মাথায় উড়তে উড়তে পৌঁছে যাওয়া অনেক সুখের। অনেক আনন্দের। তবে সেটাও সকলের পক্ষে সম্ভব হয়না আর্থিক কারণে।
৫ বিদেশির জন্য অবশ্য অর্থ কোনও বাধা হয়নি। বরং তাঁদের কাছে অভিজ্ঞতা সঞ্চয়টাই ছিল আসল। তাই কাঠমান্ডু থেকে ৫ বিদেশিকে এভারেস্ট দেখাতে, এভারেস্টের বেস ক্যাম্পের কাছে পৌঁছে দিতে উড়েছিল একটি হেলিকপ্টার।
ঠিক ছিল নেপালের সোলুখুম্বু জেলা অর্থাৎ যেখানে এভারেস্ট অবস্থিত সেখানে এভারেস্ট বেস ক্যাম্পের কাছে নামবেন পর্যটকেরা। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় কপ্টারটি সেই পর্যন্ত যেতে পারেনি। তার আগেই সুরকে নামে একটি স্থানে কপ্টারটি অবতরণ করে। তারপর সেখান থেকে উড়ে কাঠমান্ডু ফেরার জন্য মুখ ঘোরায়।
এরপরই আচমকা কপ্টারটি রাডার থেকে হারিয়ে যায়। তার আর খোঁজ মিলছিল না। ৫ বিদেশি পর্যটক এবং পাইলটকে নিয়ে আকাশেই উবে যায় সেটি। দীর্ঘ সময় নানাভাবে খোঁজ চালিয়েও কপ্টারটির হদিশ মেলেনি।
তবে খারাপ আবহাওয়ার মধ্যেই দুর্গম পাহাড়ি এলাকায় খোঁজ চালাতে থাকেন উদ্ধারকারীরা। অবশেষে খোঁজও মেলে ভেঙে পড়া হেলিকপ্টারটির। ৫ বিদেশি ও ১ পাইলট, সব মিলিয়ে ৬ জন আরোহীর মধ্যে ৫ জনের দেহ উদ্ধার হয়। ১ জনের এখনও পর্যন্ত কোনও হদিশ নেই বলেই জানিয়েছে পুলিশ।
উত্তর ভারত, নেপাল সহ ওই বিস্তীর্ণ হিমালয় জুড়ে এখন প্রবল বৃষ্টি চলছে। তারমধ্যে কপ্টারটি ওড়ার ঝুঁকি নিল কেন তা নিয়েও প্রশ্ন উঠছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…