World

শেরপাদের নতুন কাজের বন্দোবস্ত করল নেপাল

পর্বতারোহণের সঙ্গে জড়িয়ে থাকা শেরপারা এখন বেকার। তাঁদের জন্য নতুন কাজের বন্দোবস্ত করল নেপাল সরকার।

এ বছর নেপাল থেকে পর্বতারোহণ হবে না বলে জানানো হয়েছে। এই পর্বতারোহণের সঙ্গে জড়িয়ে থাকে শেরপাদের জীবন জীবিকা। তাঁদের সংসার চলে পর্বতারোহণে আসা মানুষজনকে পাহাড়ে চড়াতে সাহায্য করে। এবার করোনার জেরে তা বন্ধ হওয়ায় মাথায় হাত পড়েছে শেরপাদের। নেপালের বহু মানুষ এই পেশার সঙ্গে জড়িত। তাঁদের এখন হাতে কাজ নেই। ফলে রোজগারও বন্ধ। তাঁদের জন্য এবার নতুন কাজের বন্দোবস্ত করল নেপাল সরকার।

এভারেস্ট তো আছেই, এছাড়াও নেপাল থেকে যে যে পাহাড়ে প্রতি বছর পর্বতারোহণ হয় সেই পর্বতে চড়ার রাস্তা মোটামুটি সকলের জন্য একই হয়। একটি বিশেষ রুট ধরে সকলে পাহাড়ে চড়েন। রয়েছে প্রচুর ট্রেকিং রুট। এবার সেই রুট ধরে সাফাই করার কাজ পেতে চলেছেন শেরপারা। নেপাল সরকারের পক্ষে এবার এভারেস্ট সাফাই করা সম্ভব হচ্ছে না। কারণ তার জন্য প্রয়োজনীয় অর্থ নেই। কিন্তু ট্রেকিং রুটগুলিকে সাফ করতে শেরপাদের কাজে লাগাচ্ছে সরকার।

অনেক রুটে ট্রেকিং করতে গিয়ে সেই সব রুট অপরিচ্ছন্ন করতে থাকেন যাঁরা ট্রেকিংয়ে আসেন তাঁরা। সেসব রুটে অনেক দিন ধরেই সাফাই ঠিকঠাক হয়নি। ফলে প্রকৃতি জঞ্জালে পূর্ণ হচ্ছে। এবার কোভিড-১৯-এর কারণে যেহেতু ট্রেকিং বন্ধ তাই এই সুযোগকে কাজে লাগিয়ে এসব ট্রেকিং রুট সাফ করে ফেলতে চাইছে নেপাল সরকার। তাতে ট্রেকিং রুটও সাফ হবে। আর শেরপারাও রোজগারের একটা পথ পাবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026