World

বিদেশে বেড়াতে গিয়ে হোটেলের ঘরে মৃত ৮ ভারতীয়

বেড়াতে গেলে হোটেলই একমাত্র ভরসা। বেড়ানো অবশ্য হয়ে গিয়েছিল। বাড়ি ফিরছিলেন সকলে। ১৫ জনের একটি দল গিয়েছিল নেপালে বেড়াতে। নেপালের পোখরা ঘুরে ফেরার সময় দমন নামে জায়গায় একটি হোটেলে ওঠেন তাঁরা। রাতটা কাটিয়ে পরদিন সকালে ফেরার জন্য এগোবেন তাঁরা। কিন্তু সেই ফেরা আর হল না। হোটেলের ঘর থেকে ৮ জনের অচেতন দেহ উদ্ধার হয় সকালে। দ্রুত হেলিকপ্টারে তাঁদের কাঠমান্ডুর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

১৫ জনের ওপর দলের সঙ্গে কথা বলার পর ও হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলার পর পুলিশ জানতে পারে, ১৫ জনের ওই দলের জন্য ৪টি ঘর বুক করা হয়েছিল। ৪টি পরিবার। ৪টি ঘর। কিন্তু তারমধ্যে ২টি পরিবার একই ঘরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। স্বামী-স্ত্রী ও তাঁদের ২টি করে সন্তান। সব মিলিয়ে ৮ জন হোটেলের ঘরে ঢোকেন গত সোমবার রাতে। বাইরে তখন প্রবল ঠান্ডা। ফলে ঘরে জ্বলছিল ঘর গরম রাখার যন্ত্র রুম হিটার।

পুলিশ জানাচ্ছে, হোটেলের ওই ঘরের সব জানালা ও দরজা বন্ধ করা ছিল। ফলে প্রাথমিকভাবে মনে হচ্ছে হিটার থেকে গরম ধোঁয়ায় কোনওভাবে দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। মঙ্গলবার সকালে তাঁদের ঘরে টোকা দিয়েও সাড়া না পেয়ে হোটেলের কর্মীদের দিয়ে ঘর খুলিয়ে দেখা যায় ৪টি শিশু সহ ৮ জন অচেতন অবস্থায় পড়ে আছেন। তাঁদের হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেরালার তিরুবনন্তপুরম থেকে ১৫ জনের ওই দলটি নেপালে বেড়াতে গিয়েছিল। ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের বিদেশ মন্ত্রক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026