World

রানওয়ে থেকে পিছলে হেলিকপ্টারে ধাক্কা মারল বিমান, মৃত ৩

রানওয়ে দিয়ে ছুটছিল একটি বিমান। ছোট বিমান। ১৯ আসন বিশিষ্ট বিমানটি তৈরি ছিল উড়ে যাওয়ার জন্য। আর উড়ে যাওয়ার আগে রানওয়ে দিয়ে যে গতির ছুটটা প্রতিটি বিমানকে নিতে হয় সেটাই নিচ্ছিল বিমানটি। আর তখনই ঘটে দুর্ঘটনা। বিমানের চাকা ওই গতিতে পিছলে যায় রানওয়েতে। তারপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের ডানদিকে চলে যায়। সেখানে তখন পার্ক করা ছিল ২টি হেলিকপ্টার। রানওয়ে থেকে ৩০ মিটার দূরে। পাশাপাশি দাঁড়ানো ওই ২টি হেলিকপ্টারে গিয়ে ধাক্কা মারে বিমানটি। বিমানে আগুন ধরে যায়।

রবিবার সকালে ঘটনাটি ঘটে নেপালে এভারেস্টের সবচেয়ে কাছের লুকলা বিমানবন্দরে। এই দুর্ঘটনায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়। আহত হন আরও ৩ জন। মৃত ৩ জনের ১ জন ওই বিমানের কো-পাইলট। বাকি ২ জন পুলিশ আধিকারিক। তাঁরা হেলিকপ্টারের কাছেই দাঁড়িয়েছিলেন। বিমানের পাইলট গুরুতর আঘাত পেলেও তিনি বেঁচে যান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঠিক কী কারণে দুর্ঘটনা তা এখনও পরিস্কার নয়। কেন বিমানের চাকা পিছলে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর বিমানবন্দরে আতঙ্ক ছড়ায়। লুকলা বিমানবন্দর এমন জায়গায় অবস্থিত যেখান থেকে এভারেস্টে চড়া শুরু করেন পর্বতারোহীরা। পর্বতারোহণের জন্যও এই বিমানবন্দরে অবতরণ করেন āঅনেক পর্বতারোহী।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026