World

বালককে অপহরণ করে মুক্তিপণের দাবি, গ্রেফতার নেতা

এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল ৭ বছরের ছেলেটা। সেখান থেকেই গত ৪ ডিসেম্বর মহফুল আলমকে অপহরণ করে দুষ্কৃতিরা। তাকে নিয়ে যাওয়া হয় নেপালের গৌরগঞ্জে। সেখানে মহফুলকে তুলে দেওয়া হয় বদরি যাদব, শ্রীপ্রসাদ মুখিয়া ও তার স্ত্রী অঞ্জুদেবী মুখিয়ার হাতে। তারা তাকে গৌরগঞ্জে ২ দিন রেখে তারপর নেপালের দামাক এলাকার একটি হোটেলে নিয়ে যায়। সেখানেই তাকে আটকে রাখা হয়। অন্যদিকে তারা ফোন করে মহফুল আলমের বাড়িতে। তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ বাবদ ১৫ লক্ষ টাকা চাওয়া হয়।

এই ঘটনার তদন্তে নেমে বিহার পুলিশ নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তারপর শুরু হয় যৌথ অভিযান। আসে সাফল্য। গত মঙ্গলবার পুলিশ দামাকের ওই হোটেলে হানা দিয়ে মহফুল আলমকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় বদরি, শ্রীপ্রসাদ ও অঞ্জুদেবীকে।

পুলিশ জানিয়েছে, ধৃত অপহরণকারীদের মধ্যে মধ্যবয়সী বদরি যাদব নেপালের সঙঘীয় সমাজবাদী ফোরাম-নেপাল পার্টির নেতা। সে ২০১৭ সালে নেপালের নির্বাচনেও লড়েছিল। আপাতত কাঠমান্ডুর জেলা আদালতের নির্দেশে ৩ অপহরণকারীকে ৫ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026