Entertainment

উন্মুক্ত বক্ষ বিভাজিকা, এবার ট্রোলড নেহা শর্মা

কেউ নেহাকে পুরো কাপড় পরার পরামর্শ দিয়েছেন। কেউ নেহাকে এমন পোশাকের জন্য ‘লজ্জা’ পাওয়া উচিত বলে একহাত নিয়েছেন।

হাতে এখন তেমন কোনও ছবি নেই। তা বলে কি ফটোশ্যুট থেমে থাকে! তাই পছন্দের ফটোগ্রাফার দিয়ে নিজের বেশ কিছু ‘বোল্ড’ ছবি তুলিয়েছেন নেহা শর্মা। ইমরান হাশমি অভিনীত ‘ক্রুক’ ছবির সহঅভিনেত্রী সেইসব স্টিল ছবি সম্প্রতি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। ছবিতে কালো শর্ট ড্রেসে অভিনেত্রীর লাস্যময়ী রূপে কার্যত ফিদা তাঁর ভক্তেরা।

তবে অভিনেত্রীর এমন মাত্রাতিরিক্ত ‘হট’ অবতার চোখে পড়তেই মুখ ভার হয়েছে নেটিজেনদের একাংশের। তাঁদের দাবি, নেহা বড্ড বেশি খোলামেলা পোশাক পড়েছেন। ফলে দৃষ্টিকটুভাবে উন্মুক্ত হয়ে পড়েছে তাঁর বক্ষ বিভাজিকার সিংহভাগ। এতেই চটে লাল ট্রোল শিকারিরা।

বলিউডে অভিনয় গুণে এখনও নিজের ভিত মজবুত করে উঠতে পারেননি নেহা শর্মা। ‘ক্রুক’, ‘মুবারকা’, ‘তুম বিন ২’ সহ কয়েকটা হাতে গোনা ছবিতে তাঁকে দেখা গেছে। সেইসব ছবির মতই মুখ থুবড়ে পড়েছে তাঁর অভিনয়। তাই কি লাইমলাইটে থাকতে এমন সব পোশাকে ছবি পোস্ট? প্রশ্ন তুলে দিয়েছেন কেউ কেউ।

কেউ আবার নেহাকে পুরো কাপড় পরার পরামর্শ দিয়েছেন। কেউ তো নেহাকে এমন পোশাকের জন্য ‘লজ্জা’ পাওয়া উচিত বলে একহাত নিয়েছেন। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য নষ্ট করার জন্য আবার কেউ উপদেশের সুরেই জানিয়েছেন, সংস্কার থেকে সৌন্দর্য প্রকাশ পায়, এধরনের খোলামেলা পোশাক থেকে নয়। সমালোচক ভক্তদের এমন কড়া ব্যঙ্গ বিদ্রূপের পর নেহা শর্মার প্রতিক্রিয়া অবশ্য এখনও পাওয়া যায়নি। — ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026