Sports

নীরজের রূপোলী ছোঁয়ায় বিশ্বমঞ্চে শাপমোচন, ইতিহাস লিখে স্বপ্নের দিন কাটাল দেশ

এ দেশের খেলাধুলোর ইতিহাসে আরও একটি অধ্যায় লিখলেন জ্যাভলিনে অলিম্পিকস সোনা জয়ী নীরজ চোপড়া। রবিবার স্বপ্নের দিন কাটালেন দেশের মানুষ।

ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া ফের এক নতুন ইতিহাস লিখলেন। দেশের জন্য না ছোঁয়া স্বপ্নকে ছুঁয়ে দিলেন তিনি। আজ পর্যন্ত বিশ্বমঞ্চে যে সম্মান ভারতের জন্য ছিল অধরা, তা রবিবার সকালে দেশ স্পর্শ করল নীরজ চোপড়ার হাত ধরে। ভারতের ক্রীড়া জগতে এক উজ্জ্বল ইতিহাস লিখে দিলেন নীরজ। দেশের ক্রীড়া মুকুটে যুক্ত হল আরও একটি পালক।

মার্কিন যুক্তরাষ্ট্রের অরিগনে বিশ্ব অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় রবিবার সকালে সকলেই তাকিয়ে ছিলেন ২৪ বছরের সোনার ছেলে নীরজ চোপড়ার দিকে। এদিন তিনি ফাইনালে সেরা থ্রো করেন ৮৮.১৩ মিটারের। জ্যাভলিনে এটা নীরজের জীবনের অন্যতম সেরা থ্রো।

অনেক আশা ছিল হয়তো সোনাটা হয়ে যাবে। কিন্তু তাঁকে পিছনে ফেলে দেন অ্যান্ডারসন পিটারস। তিনি ছোঁড়েন ৯০.৫৪ মিটার দূরত্বে। তাঁর পরে দ্বিতীয় স্থানে ছিলেন নীরজ।

তাঁদের পিছনে ৩ নম্বরে জায়গা হয় অলিম্পিকসেও নীরজের কাছে পরাজিত হওয়া জাকুব ভাদলিচ। তবে তাঁর থ্রো এদিন খারাপ ছিলনা। নীরজের চেয়ে সামান্য পিছনে গিয়ে গেঁথে যায় তাঁর ছোঁড়া জ্যাভলিন। ৮৮.০৯ মিটার দূরত্ব অতিক্রম করে সেটি।

নীরজ এদিন রূপোর পদক জয় করে নেন। এই প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স প্রতিযোগিতার মঞ্চে ভারত রূপোর পদক অর্জন করতে সমর্থ হল। তাও এল নীরজ চোপড়ার হাত ধরে।

বিশ্ব অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ভারতের পদক প্রাপ্তি কার্যত এতদিন দাঁড়িয়েছিল মাত্র ১টিতে। তাও ১৯ বছর আগে ২০০৩ সালে প্যারিসে বসা আসর থেকে ভারতের হয়ে প্রথম পদকটি এনে দিয়েছিলেন লং জাম্প তারকা অঞ্জু ববি জর্জ। তিনি পেয়েছিলেন ব্রোঞ্জ।

সেটাই ছিল বিশ্ব অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ভারতের একমাত্র পদক। এবার একধাপ উঠে নীরজ চোপড়া এনে দিলেন ইতিহাসের প্রথম রূপো। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026