World

দুর্নীতি মামলায় গ্রেফতার কন্যাসহ প্রাক্তন প্রধানমন্ত্রী

দুর্নীতি মামলায় অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়মকে শুক্রবার পাকিস্তানের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়। এদিন মেয়েকে নিয়ে পাকিস্তানে ফিরছেন নওয়াজ, একথা আগে থেকেই জানা ছিল। ফলে সকাল থেকেই ছিল সাজো সাজো রব। লাহোর শহরে ১০ হাজার পুলিশকর্মী নিযুক্ত করা হয় যাতে কোনওভাবে নওয়াজ শরিফের অনুগামীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন। তারপরও ৩০০ নওয়াজ অনুগামীকে গ্রেফতার করা হয়। তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের তরফে একটি মিছিলও বার করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে নওয়াজপন্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।

এদিন রাত ৮টা ৫০ মিনিটে লাহোর বিমানবন্দরে অবতরণের পরই ৬৮ বছরের নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে ৪৪ বছরের মরিয়মকে গ্রেফতার করা হয়। তার আগেই অবশ্য আবু ধাবি বিমানবন্দর থেকেই তাঁদের ঘিরে রাখা হয়। বিমানেও তাঁদের সঙ্গে মিডিয়াকে কথা বলতে দেওয়া হয়নি।

নওয়াজ শরিফের বিরুদ্ধে সাকুল্যে ৪টি দুর্নীতি মামলা চলছে। তারমধ্যে একটি ছিল লন্ডনের বর্ধিষ্ণু এবেনফিল্ড হাউসের ৪টি ফ্ল্যাটের মালিকানা সংক্রান্ত। সেই মামলায় গত সপ্তাহে সাজা ঘোষণা হয় নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়মের। ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন নওয়াজ। মরিয়মকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। এবেনফিল্ড হাউসের ৪টি ফ্ল্যাটও বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত। এছাড়া নওয়াজ শরিফ ও তাঁর মেয়ের আর্থিক জরিমানাও ধার্য করে আদালত। নওয়াজ শরিফকে ১০ মিলিয়ন ডলার ও তাঁর মেয়ে মরিয়মকে ২.৬ মিলিয়ন ডলার জরিমানা করা হয়। তখন তাঁরা লন্ডনে ছিলেন। এরপর এদিন লাহোরে পা দিতেই তাঁদের গ্রেফতার করা হয়।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026