প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুটি সম্পত্তি সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ইসলামাবাদের একটি আদালত। তবে গ্রেফতারি পরোয়ানাটি জামিনযোগ্য। দুটি মামলার একটি হল লন্ডনে শরিফের পরিবারের সম্পত্তি সংক্রান্ত মামলা। এই মামলায় শরিফ আদালতে অনুপস্থিত থাকায় তাঁর সম্পত্তির গ্যারেন্টারকে ভর্ৎসনা করে আদালত। মামলার শুনানি আগামী ৯ নভেম্বর পর্যন্ত পিছিয়েও দেওয়া হয়।
এদিন দ্বিতীয় যে মামলাটিতে বেকায়দায় পড়লেন নওয়াজ শরিফ সেটি হল আল আজিজিয়া স্টিল মিলস ও হিল মেটাল এস্টাবলিস্টমেন্ট মামলা। এই ২ সংস্থায় লগ্নি বিষয়ক মামলাতেও শরিফের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বর্তমানে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তাঁর স্ত্রীর সঙ্গে লন্ডনে আছেন। স্ত্রীর চিকিৎসার জন্যই সেখানে রয়েছেন তিনি।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…