National

অমৃতসরের দুর্ঘটনায় অনাথ হওয়া শিশুদের দায়িত্ব নেবেন সিধু

দশেরার রাতে অমৃতসরে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় এখনও মৃতের সংখ্যা ৬২ ছুঁয়েছে। যে রাবণ দহনকে কেন্দ্র করে এই দুর্ঘটনা ঘটে যায় সেই রাবণ দহন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পঞ্জাবের বিধায়ক নভজ্যোৎ সিং সিধুর স্ত্রী। যা নিয়ে কিছুটা হলেও জলঘোলা হয়েছে। তবে এদিন যেন সেই সব দোষারোপেই জল ঢেলে দিলেন সিধু। তাও মাত্র ১টি ঘোষণায়। এদিন সিধু ঘোষণা করেন, অমৃতসরের দুর্ঘটনায় যেসব শিশু অনাথ হয়েছে তাদের সকলের সাধ্যমত পড়াশোনা ও ভরণপোষণের দায়িত্ব নেবেন তিনি ও তাঁর স্ত্রী। শুধু তাই নয়, সেসব মহিলারা তাঁদের স্বামীকে হারিয়েছেন তাঁদেরও আর্থিক সাহায্যের বন্দোবস্ত তিনি করবেন বলে আশ্বস্ত করেছেন প্রাক্তন এই ক্রিকেট খেলোয়াড়। প্রসঙ্গত ইতিমধ্যেই মৃতদের প্রত্যেক পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে পঞ্জাব সরকার।

এদিন ফের রেল কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন সিধু। তিনি বলেন, তদন্ত নয় ক্লিনচিট দেওয়ার ব্যাপারেই বেশি জোর দিয়ে ফেলছে রেল। সিধুর পাশাপাশি পঞ্জাব কংগ্রেসের সুনীল জাখর অভিযোগ করেন, সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছে।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026