National

নবীন পট্টনায়েককে লক্ষ্য করে জুতো ছুঁড়ল যুবক

আগামী ২৪ ফেব্রুয়ারি ওড়িশার বারগড় জেলার বিজেপুর বিধানসভা কেন্দ্র উপনির্বাচন। আগে এখানে পঞ্চায়েত নির্বাচনে বড় একটা ভাল ফল করতে পারেনি রাজ্যে ক্ষমতাসীন বিজেডি। বরং এখানে কংগ্রেসের ফলাফল বেশ ভাল। এবার এখানে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপিও। এই অবস্থায় হাওয়া তাঁর দলের দিকে ঘোরাতে নিজে সেখানে প্রচারে যাচ্ছেন বিজু জনতা দল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

মঙ্গলবার সন্ধেবেলা বারপালি ব্লকের কুম্ভারিতে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি। এমন সময়ে সামনের সারিতে বসা এক যুবক তাঁকে লক্ষ্য করে জুতো ছোঁড়েন। প্রথম জুতোটি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো সুরক্ষাকর্মীর গায়ে লাগে। পরক্ষণেই ছুটে আসে দ্বিতীয় জুতো। কিন্তু ততক্ষণে তৎপর হয়ে গেছেন সুরক্ষাকর্মী। তিনিই আটকে দেন সেটিকে। ফলে নবীন পট্টনায়েক লক্ষ্য হলেও তাঁর গায়ে জুতো লাগেনি। ঘটনার পরই ওই যুবককে গ্রেফতার করা হয়। দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নবীন পট্টনায়েককেও। বিজেডি দাবি করেছে ওই যুবক বিজেপি কর্মী। যদিও বিজেপি তা অস্বীকার করে জানিয়েছে ওই যুবকের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।

News Desk

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026