National

দূষণ কমাতে ৫০০ কুইন্টাল আম গাছের কাঠ আর ঘি পুড়িয়ে ‘মহাযজ্ঞ’

সবুজ বাঁচালেই বাঁচবে পরিবেশ, কমবে দূষণ। চিরাচরিত এই বৈজ্ঞানিক দাবিকে সম্পূর্ণ পাল্টে দিল উত্তরপ্রদেশের মেরঠের শ্রী আয়ুতচণ্ডী মহাযজ্ঞ সমিতি। অভিযোগ, পরিবেশ দূষণ রোধে সমিতির উদ্যোগে ধ্বংস করা হল শয়ে শয়ে আম গাছ। সেই গাছের কাঠ মজুত করা হয়েছে মেরঠের বৈশালী এলাকার ১২৫ বাই ১২৫ বর্গফুটের যজ্ঞশালায়। যজ্ঞাগারটিতে তৈরি করা হয়েছে ১০৮টি যজ্ঞের কুণ্ড। সেই কুণ্ডে ৯ দিন ধরে পোড়ানো হবে ৫০০ কুইন্টাল কাঠ। কাঠের আগুনে সম্পন্ন ‘মহাযজ্ঞ’-এর অগ্নিশিখাকে ৯ দিন ধরে জ্বালিয়ে রাখতে ব্যবহার করা হচ্ছে খাঁটি দুধ দিয়ে তৈরি মণ মণ ঘি। আহুতির অন্যান্য উপকরণের মধ্যে আছে ১০০ কুইন্টাল কালো তিলের বীজ, ৬০ কুইন্টাল চাল আর ৩০ কুইন্টাল বার্লি। যজ্ঞানুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বারাণসী থেকে আনা হয়েছে সাড়ে ৩০০ ব্রাহ্মণকে। গত রবিবার থেকেই শুরু হয়ে গেছে মহাযজ্ঞের মহা আয়োজন। পরনে গেরুয়া পোশাক পরে যজ্ঞের তত্ত্বাবধানে দিনরাত কাজ করে চলেছেন কিশোর, যুবক, বৃদ্ধ সকল সদস্যই।

সমিতির সদস্যদের দাবি, প্রাচীন হিন্দুধর্মে যজ্ঞের সাহায্যে পরিবেশের বিশুদ্ধিকরণের নিদান রয়েছে। উত্তরপ্রদেশের মেরঠের দূষিত জলবায়ুকে শুদ্ধ করতে এই মহাযজ্ঞ জরুরি ছিল বলে জানিয়েছেন যজ্ঞের আয়োজকরা। তাঁদের আরও দাবি, যজ্ঞ শেষ হোক। তারপরেই শহরের বিশুদ্ধ বাতাস অনুভব করতে পারবেন মেরঠবাসী। কয়েকশো গাছ কেটে, আগুন জ্বালিয়ে, সাত মণ ঘি পুড়িয়ে কি আদতে মেরঠকে দুষিত করা হচ্ছে না? পাল্টা এই প্রশ্ন তুলে দিয়েছেন পরিবেশপ্রেমীরা! গোটা বিষয়টি নজরে এসেছে উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পরিষদের। কিন্তু মহাযজ্ঞের সঙ্গে ধর্মীয় আবেগ জড়িয়ে থাকায় এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে তারাও।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026