National

ভয়ংকর দুর্ঘটনা, মৃত এইমসের ৩ চিকিৎসক

রাত তখন আড়াইটে। যমুনা এক্সপ্রেসওয়ে ধরে ছুটে চলেছে একটি টয়োটা ইনোভা। তাঁর গাড়ি তিনি নিজেই চালাচ্ছিলেন বার্থ ডে বয় চিকিৎসক হর্ষদ ওয়াংখেড়ে। বছর ৩৪-এর ওই চিকিৎসকের সঙ্গে গাড়িতে ছিলেন বেশ কয়েকজন জুনিয়র সহকর্মী। প্রত্যেকেই চিকিৎসক। প্রত্যেকেরই দিল্লি এইমসের জরুরি ঔষধ বিভাগের চিকিৎসক। সকলের গন্তব্য ছিল আগ্রা। সেখানেই রবিবার চিকিৎসক হর্ষদ ওয়াংখেড়ের জন্মদিন পালন করার কথা।

আড়াইটে নাগাদ গাড়িটি আচমকাই মথুরা জেলার কাইতি গ্রামের কাছে হাইওয়েতে একটি চলন্ত ট্রাকের পিছনে ধাক্কা মারে। প্রবল গতি থাকায় গাড়িটি মুহুর্তে দুমড়ে মুচড়ে ছিটকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্টিয়ারিংয়ে থাকা হর্ষদ ওয়াংখেড়ে, চিকিৎসক যশপ্রীত সিং ও চিকিৎসক হেমবালার। বাকি ৪ জন চিকিৎসক গুরুতর আহত। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশের ধারণা গাড়ি চালাতে চালাতে হয়তো চিকিৎসক হর্ষদ ওয়াংখেড়ের চোখ লেগে গিয়েছিল। আর তাতেই ঘটে যায় ভয়ংকর দুর্ঘটনা। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026