National

হাসপাতালে হোমযজ্ঞ করলেন রোগীকে বাঁচাতে ব্যর্থ চিকিৎসক

রোগী মরতে বসেছে। সেই অবস্থায় একজন চিকিৎসক আপ্রাণ চেষ্টা করেন তাঁকে বাঁচিয়ে তোলার। পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালের চিকিৎসক সতীশ চহ্বনও সেই চেষ্টা করেছিলেন। অভিযোগ, মরণাপন্ন সন্ধ্যা সোনাওয়ানেকে বাঁচাতে কালো জাদুর শরণাপন্ন হন ওই চিকিৎসক। ১১ মার্চ হাসপাতালে এক তান্ত্রিককে ডেকে আনেন তিনি। ঘণ্টাখানেক ধরে অসুস্থ রোগীর কেবিনে চলে তন্ত্রমন্ত্রের উৎপাত। চিকিৎসকের এমন ‘ন্যক্কারজনক’ প্রচেষ্টা যদিও সফল হয়নি। পরের দিনই অর্থাৎ গত গত ১২ মার্চ হাসপাতালে মৃত্যু হয় ওই মহিলার। ১৩ মার্চ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় একটি ভিডিও। ভাইরাল হওয়া সেই ভিডিওতে হাসপাতালে রোগীর কেবিনে পূজা-অর্চনা করতে দেখা যায় এক ব্যক্তিকে। শচীন ওয়াড়েকর নামে ওই ব্যক্তি পেশায় তান্ত্রিক। তার পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় অসুস্থ মহিলার চিকিৎসককে। ভাইরাল হওয়া সেই ভিডিও অচিরেই নজরে আসে পুনে পুলিশের। ঘটনার তদন্তে নাম তারা। অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করেছে পুলিশ।

মৃত মহিলার ভাইয়ের দাবি, গত ৩ মাস ধরে ওই চিকিৎসকের নিজস্ব হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর দিদির। পরে তাঁর পরামর্শেই পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি করা হয় সন্ধ্যাদেবীকে। সেখানে তাঁর অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকের পরামর্শে হোমের ব্যবস্থা করা হয় রোগীর কেবিনে। যদিও অলৌকিক শক্তি বাঁচাতে পারেনি ওই মহিলাকে। মৃতার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পলাতক চিকিৎসকের খোঁজ শুরু করেছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026