National

লাইভে প্রেমিকার সামনে গলায় ফাঁস তরুণের

হালফিলে লাইভে আত্মহত্যার প্রবণতা হুহু করে বেড়ে চলেছে দেশে। সেই প্রবণতা সবথেকে বেশি দেখা যাচ্ছে নতুন প্রজন্মের মধ্যে। গত মাসেই হায়দরাবাদে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে প্রেমিকার সামনে নিজেকে শেষ করে দিয়েছিলেন এক যুবক। এবার ফের সেই হায়দরাবাদেই ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি। লাইভে প্রেমিকার সামনে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক তরুণ। প্রেমিকের সেই আত্মঘাতী হওয়ার লাইভ ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন তাঁর প্রেমিকা। ভিডিওয় দেখা যাচ্ছে, ফোনের একদিকে ২ জন তরুণী কথা বলছেন অন্যপাশে থাকা তরুণের সঙ্গে। কথা বলার মাঝে একসময়ে ওই তরুণ উঠে পড়েন। তারপর আগে থেকে তৈরি রাখা ফাঁস গলায় লাগিয়ে ঝুলে পড়েন। তরুণ মজা করছেন ভেবে প্রথমে বিষয়টিকে অতটা গুরুত্ব দেননি লাইভে আসা প্রেমিকা। কিন্তু প্রেমিকের সাড়া না পেয়ে ভয়ে আর্তনাদ করে উঠতে শোনা যায় ফোনের ওপারে থাকা এক নারীকণ্ঠকে। প্রায় ৩ মিনিটের লাইভ ভিডিও। যা রীতিমত হইচই ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।

পুলিশ জানিয়েছে, মৃত তরুণের নাম আজমির সাগর। হায়দরাবাদের আইটিআইয়ের পড়ুয়া ছিলেন ওই তরুণ। বিনায়কনগরে দিদির বাড়িতে থেকে তিনি লেখাপড়া করতেন। গত বুধবার সকালে বাড়িতে একাই ছিলেন বছর ২০-র তরুণ। মৃতের প্রেমিকার অভিযোগ, আজমিরের সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্ক মেনে নেয়নি দুই পরিবার। গত জানুয়ারিতে প্রেমিকের সঙ্গে তিনি পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তাঁদের দুই বাড়ির লোক সেই পরিকল্পনা বানচাল করে দেন। তরুণীর দাবি, কিছুদিন আগে প্রেমিকের বিয়ে দিতে অন্য মেয়ে খুঁজছিল তাঁর পরিবার। এই নিয়ে খুবই হতাশ হয়ে পড়েছিলেন আজমির। তাঁর প্রেমিকার আরও দাবি, বুধবার সকালে তাঁকে একটি মেসেজ পাঠান তাঁর আজমির। তাঁর সামনে মরতে পারলেই তিনি খুশি হবেন বলে মেসেজে লিখে পাঠান আজমির। এরপরেই প্রেমিকাকে ওই তরুণ ফোন করেন। তরুণীর দাবি, তাঁকে কোনও কথা বলার সুযোগ দেননি তাঁর প্রেমিক। তার আগেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পরেন তিনি। চোখের নিমেষে এমন ভয়ঙ্কর ঘটনা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন তরুণী ও তাঁর আরেক বান্ধবী। সাথে সাথে তাঁরা ছুটে আসেন তরুণের দিদির বাড়িতে। পুলিশকে খবর দেন তাঁরাই। পুলিশ এসে মৃত তরুণের দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026