National

পরীক্ষায় পাশ করানোর আশ্বাস দিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার অধ্যক্ষ

গত ৮ মার্চ হরিয়ানার সোনিপত জেলার গোহানা শহরের একটি স্কুলে চলছিল দশম শ্রেণির শারীরবিদ্যার পরীক্ষা। সূত্রের খবর, পরীক্ষায় মেয়ে হয়তো পাশ করতে পারবে না। এই আশঙ্কায় স্কুলের অধ্যক্ষের দ্বারস্থ হন দশম শ্রেণির এক ছাত্রীর বাবা। অধ্যক্ষকে তিনি ১০ হাজার টাকা দেন বলে অভিযোগ। বদলে অধ্যক্ষ মেয়েকে তার আত্মীয়ের বাড়িতে রেখে যাওয়ার পরামর্শ দেয়। জানায় ওই মেয়েটির বদলে অন্য এক ছাত্রী পরীক্ষায় বসবে। পরীক্ষা শেষ হলে মেয়েকে এসে নিয়ে যাওয়ার কথা জানায় অধ্যক্ষ। অভিযোগ, অভিভাবককে এমনই ‘গর্হিত’ আশ্বাস দিয়েছিল খোদ অধ্যক্ষ। আশ্বাস পেয়ে নিশ্চিন্ত হয়েছিলেন ছাত্রীর বাবাও।

তাঁর দাবি, অধ্যক্ষের হাতে ১০ হাজার টাকা তুলে দিয়ে অধ্যক্ষের এক আত্মীয়ের বাড়িতে মেয়েকে রেখে বাড়ি ফিরে যান তিনি। সাহায্যের বদলে প্রিন্সিপাল যে আসলে অন্য কুমতলব এঁটেছে তা তিনি বুঝতে পারেননি। অভিযোগ, দশম শ্রেণির ওই ছাত্রীর জায়গায় সত্যি সত্যি অন্য এক ছাত্রী শারীরবিদ্যা পরীক্ষা দিয়েছিল। সেইসময় আত্মীয়ের বাড়িতে ২ জন মহিলার সাহায্য নিয়ে কিশোরীকে ধর্ষণ করে মাঝবয়সী অধ্যক্ষ। বাড়ি ফিরে বাবাকে অধ্যক্ষের হাতে যৌন অত্যাচারের কথা জানায় নিগৃহীতা ছাত্রী। মেয়ের কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন তার বাবা। থানায় গিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত অধ্যক্ষ ও ২ মহিলাকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026