National

ছাত্রীকে উত্যক্ত করায় শাসন, লেকচারারকে গুলি করে খুন করল ছাত্র

কলেজে পড়তে এসে সহপাঠিনীকে উত্যক্ত করত জগমল নামে এক তরুণ। হরিয়ানার সোনিপত জেলার পিপলি গ্রামের শহিদ দলবীর সিং কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সে। বাধ্য হয়ে ওই ছাত্রের নামে কলেজের লেকচারার রাজেশ মালিকের কাছে নালিশ জানান ছাত্রীটি। অভিযুক্ত ছাত্রকে তার আচরণের জন্য তিরস্কার করেন বছর ৪৫-এর লেকচারার। সহপাঠিনী ও বাকি পড়ুয়াদের সামনে এইভাবে অপমানিত হওয়া মেনে নিতে পারেনি জগমল। অভিযোগ, সেই রাগে মঙ্গলবার লেকচারারের ওপর বন্দুক নিয়ে চড়াও হয় সে।

ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা। ছাত্রছাত্রীদের লেকচার দিচ্ছিলেন রাজেশ মালিক। পড়াতে পড়াতে হঠাৎ তাঁর চোখ যায় শেষের বেঞ্চে। তিনি দেখেন, জগমল ফের এক ছাত্রীকে উত্যক্ত করছে। ক্লাসে বসে এমন উৎশৃঙ্খল আচরণের জন্য তিনি আবার জগমলকে বকাবকি করেন। অভিযোগ, সকলকে চমকে দিয়ে আচমকা লেকচারারের বুকের দিকে বন্দুক তাক করে ৪ বার গুলি চালায় জগমল। প্রত্যক্ষদর্শী পড়ুয়াদের দাবি, কাজ হাসিল হয়ে যাওয়ার পর সহপাঠীদের বন্দুকের ভয় দেখিয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় জগমল।

চোখের সামনে শিক্ষকের এমন ভয়ঙ্কর পরিণতি দেখে আতঙ্কে সিঁটিয়ে যান ছাত্র-ছাত্রীরা। হতভম্ব ভাব কাটিয়ে উঠে তাঁরা খবর দেন কলেজ কর্তৃপক্ষকে। আশঙ্কাজনক অবস্থায় রক্তাক্ত লেকচারারকে নিয়ে সকলে হাসপাতালে ছোটেন। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার তদন্তে নেমে পলাতক ছাত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026